somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আশ্চর্যান্বিত !!!

১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কয়েকদিন আগেও কোথাও যাবার জন্যে BUS/রিকশা ই ছিল আমার প্রধান ভরসা।
CNG অটোরিকশা/Yellow Cab এর ধারে-কাছেও ঘেঁষতাম না বেশি প্রয়োজন না হলে, কারণ CNG চালকরা তাদের ইচ্ছামত গন্তব্য না হলে যেতে চাইতো না আর যেতে চাইলেও দ্বিগুণ, তিনগুন এমনকি আরও অনেক বেশি ভাড়া দাবি করত।
আর METER... থাক সে কথা তো বলা লাগবে না।

আজ ছিল আমার COUSIN এর বিয়ে, সে অনুষ্ঠানে যাবার জন্যে বাসা থেকে বের হতে হতে সন্ধ্যা ৭ টা।
ধানমন্ডি যাব। রিকশা ভাড়া করার জন্যে রাস্তায় দাঁড়িয়ে রইলাম প্রায় ১ ঘন্টা, কোন রিকশাওয়ালা যেতে চাচ্ছে না। আল্লাহ ই জানে পৌঁছাইতে পারব কিনা।

অবশেষে, কোন উপায় না দেখে মনে সাহস সঞ্চয় করে CNG স্টান্ডের দিকে এগুলাম। (নয়াবাজার CNG স্টান্ড; যেখান থেকে CNG ভাড়া করলে, CNG চালকদের ২০ টাকা দিতে হয় স্থানীয় প্রশাসনে)।


আমিঃ (সাহস নিয়ে) ভাই যাবেন।
CNG চালকঃ কই যাইবেন।
আমিঃ এইতো ধানমন্ডি ৫ নম্বর।
CNG চালকঃ যামু।
আমিঃ কত নিবেন। (নির্ঘাত ২৫০ টাকা চাইবে)
CNG চালকঃ কত নিবেন মানে কি? METER-এ যা উঠবে তাই দিবেন।
আমিঃ (আকাশ থেকে পড়লাম) বলে কি? নতুন চালক নাকি? নাকি হালাল রুজি উপার্জন করে লোকটা? চিন্তায় পড়ে গেলাম।
CNG চালকঃ কি ভাই যাইবেন না?
আমিঃ হ্যা হ্যা। উঠে পড়লাম CNG তে।


কিছুদূর যেতেই বঙ্গবাজারের মোড়ে CNG থামাইল পুলিশ। আমি মনে মনে বললাম, এমনিতেই দেরি হইছে আবার ঝামেলা।

পুলিশঃ ভাই কই যান।
আমিঃ ধানমন্ডি।
পুলিশঃ ভাড়া কি চুক্তিতে নাকি মিটারে।
আমিঃ মিটারে।
পুলিশঃ ঠিক আছে যান।

তখন মনে পড়ল, সকলে দৈনিক পত্রিকায় পড়েছিলাম যে আজ থেকে CNG আবার মিটারে যাবে এবং যে কোন গন্তব্যে যাবে। যদি না যায় তাহলে চালকদের খবর আছে।

দোয়া করলাম যাতে এই রকম আইন যেন বজায় থাকে। জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতির মত হারিয়ে না যায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আমি কিংবদন্তির কথা বলছি".......

লিখেছেন জুল ভার্ন, ৩০ শে মে, ২০২৬ সকাল ৭:৫৮

আজ ৩০ মে।
বাংলাদেশের ইতিহাসের এক বেদনাবিধুর দিন। আজ সেই মহানায়ক, সেই সৈনিক, সেই রাষ্ট্রনায়কের শাহাদাৎ বার্ষিকী- যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন বাংলাদেশ নামক রাষ্ট্রটির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের জন্য।
তিনি শহীদ... ...বাকিটুকু পড়ুন

ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলা ববি হাজ্জাজের মূর্খতা নাকি অহংকার?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ৩০ শে মে, ২০২৬ দুপুর ২:৫৩

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ হিসেবে অভিহিত করেছেন এবং দাবি করেছেন "নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় যা গবেষণা করে, ঢাকা বিশ্ববিদ্যালয় তার... ...বাকিটুকু পড়ুন

বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে মে, ২০২৬ বিকাল ৪:৫০


গত রোজার ঈদে বাংলাদেশে একটা সিনেমা মুক্তি পেয়েছিল, নাম "বনলতা এক্সপ্রেস"। হুমায়ূন আহমেদের "কিছুক্ষণ" উপন্যাস অবলম্বনে বানানো, মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরীর মতো মানুষরা অভিনয় করেছেন। সেন্সর বোর্ডের ছাড়পত্র... ...বাকিটুকু পড়ুন

দ্য লটারি: শার্লি জ্যাকসন

লিখেছেন নিবারণ, ৩০ শে মে, ২০২৬ বিকাল ৫:৫১

২৭ জুনের সকালটা ছিল একদম পরিষ্কার আর ঝলমলে। ভর গ্রীষ্মের এক সতেজ ওম চারদিকে; ফুলের দল ফুটে আছে থোকায় থোকায়, আর ঘাসগুলো একেবারে গাঢ় সবুজ। সকাল দশটা নাগাদ গ্রামের লোকজন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা'র আন্তর্জাতিক খেলা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে মে, ২০২৬ রাত ৯:৫২



শেখ হাসিনা- একটি নাম, একটি ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে এমন খুব কম নেতাই আছেন, যাদের নাম উচ্চারিত হলে সমর্থন ও বিরোধিতা- উভয়ই এত প্রবলভাবে সামনে আসে। দীর্ঘ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×