somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প:লাল কালির বৃত্ত

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাল কালির বৃত্ত
@তুষার আহাসান
সকালবেলা গঙ্গাস্নান করলে সারাদিন মন ভাল থাকে।কলকাতায় থাকতে তাই
করতেন রাঘব। এখন মেয়ের বাড়িতে এসে তার ব্যতিক্রম হয়নি।মনেমনে
নিজের ভাগ্যকে ধন্যবাদ দেন রাঘব,তাঁর জন্ম,কর্ম,সবই গঙ্গার তীরে!মেয়ের
বিয়ে দিয়েছেন গঙ্গার তীর-ঘেঁষা বাড়িতে।জামাই কলেজের অধ্যাপক। রাঘবকে
দেখে সর্বদা বিগলিত।সবসময় বলে, ‘বাবা,আপনার কোন অসুবিধা হচ্ছে না তো?
শুচি,তুমি কিন্তু বাবার সুবিধে-অসুবিধে গুলো একটু নজর রেখো।’
মেয়ে সুচেতা হাসে।বলে,‘বাবার দিকে আমি খেয়াল রাখি,তোমাকে ওসব নিয়ে
ভাবতে হবে না।’
জামাই হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়।কখনও কলেজ,কখনও টিউটোরিয়াল হোম।
তবে রাতে খাওয়ার সময় বলে, ‘বাবা,ইলিশ মাছ খেতে ডাক্তার আপনাকে বারণ
করেনি, কাল তাহলে দই-ইলিশ হয়ে যাক।’
রাঘব বলেন,‘আমি কি খাব না খাব সব আমার মেয়ে ঠিক করে দেয়।বেশ,
তোমার যখন ইচ্ছে,কাল আমি দই-ইলিশই খাব।’
শ্বশুর-জামাইয়ের কথায় ফুলের হাসি হাসে সুচেতা।সে বলে,‘আমি যখন ছোট
ছিলাম সবকিছু বাবার রুটিনমাফিক করতে হত,এখন এখানে বাবা আমার
রুটিন মত চলছেন’।

---‘তারমানে তুমি বাবাকে তাঁর নিজের মত থাকতে দিচ্ছো না?’
---‘আরে না,না,আমি এখানে নিজের মতই আছি,শুচি তো আমাকে কত বারণ
করে ভোরবেলা গঙ্গাস্নান করো না,আমি কি তা শুনছি।’ বলে দরাজ হাসি হাসেন
রাঘব।
গঙ্গাস্নান সেরে ফিরে রাঘব দেখলেন,সুচেতা তার জন্যে চা তৈরী করেছে।টেবিলে
রাখা আছে ইংরেজী,বাংলা দুটি দৈনিক। চা খেতে খেতে সংবাদপত্রে চোখ
রাখলেন রাঘব।একটা সংবাদে চোখ আটকে গেল তাঁর।
ছোট্ট একটা দূর্ঘটনার সংবাদ।এক সাইকেল আরোহীকে পিষে দিয়ে চলে গেছে
মালবাহী ট্রাক। এমন তো কতই ঘটছে রাতদিন!কিন্তু দূর্ঘটনা শব্দটি লাল কালি
দিয়ে ঘিরে রেখেছে কেউ। জামাই মর্ণিং-ওয়াকে গেছে।সে যখন বেরিয়ে যায় তখন
খবরের কাগজ আসে না। নাতি অর্ণব হোস্টেলে আছে।রোববার সে আসবে তার
দাদুকে দেখতে। তবে কি সুচেতা?
---‘কাগজ পড়তে-পড়তে কি অত ভাবছো বাবা’?
সুচেতার কথায় সম্বিত ফিরে পেলেন রাঘব। বললেন, ‘ভাবছি দূর্ঘটনা শব্দটি কে যেন
লাল কালিতে ঘিরে রেখেছে।’
---‘ ওই দাগটা আমিই দিয়েছি?’
--- ‘কেন বল তো?’

---ও কিছু নয়,ছেলেমানুষী খেয়াল বাবা।’সুচেতার কথায় আর হাসিতে যেন ফুলের
পাপড়ি ঝরে পড়ল।
ফের খবরের কাগজে মন দিলেন রাঘব। সুচেতা তাঁকে লক্ষ্য করতে থাকল।
রাঘব ঘোষাল,এককালের দাপুটে নেতা।তাঁর ভয়ে বাড়ি এবং এলাকার
লোক কাঁপত। এখন তিনি মৃত-সূর্য। নতুন সব নেতা উঠে এসেছে রাজনীতির
অঙ্গনে।রাঘবের কোন কদর নেই।
শরীরও ভেঙে গেছে রাঘবের।পেটে আলসার।মাথায় টাঁক।চশমার পাওয়ার
দিন-দিন বাড়ছে।স্ত্রী-বিয়োগের পর সংসার থেকে বিবাগী হয়েছেন।মাসের
পর মাস ছেলে-মেয়েদের বাড়ি বেড়িয়ে ফিরছেন।নাতি-নাতনিদের উপহার
দিচ্ছেন। মুখটা সব সময় হাসিখুশি রাখার ব্যর্থ চেষ্টা করছেন।যা দেখে
স্পষ্ট বোঝা যায়,তিনি শান্তি পাচ্ছেন না।
রাঘব কাগজ পড়তে পড়তে খেয়াল করলেন,সুচেতা দাঁড়িয়ে আছে।আঙুলে
শাড়ির আঁচল পাক দিচ্ছে সে।বললেন,‘কিছু বলবি?’
---‘ বাবা তোমার মনে আছে,আমাদের বাড়ির সামনে এমনই একটা দূর্ঘটনা
ঘটেছিল?’
---‘তাই বুঝি,কোন ইয়ারে বল তো?’
---‘আমি তখন ফার্ষ্ট-ইয়ারে পড়ি?’
ভুরু কুঁচকে গেল রাঘবের।মেয়ের ভাবগতিক আজ সুবিধের মনে হচ্ছে না।

অন্যদিন এ সময়ে সে কিচেনে চলে যায়।গেরস্থালী নিয়ে ব্যস্ত হয়। আজ
কেন সেই কলেজ-জীবনের মত আদুরে গলায় কথা বলছে?ঝানু নেতার মত
নিজেকে সামলে নিয়ে রাঘব বললেন,‘ হবে হয়ত,কত কিছুই তো ঘটছে
জীবনে,সব কি আর মনে রাখতে পারি?’
---‘আমার মনে আছে বাবা,ছেলেটা আমার সহপাঠী ছিল,আমি খুব
কেঁদেছিলাম।’ বলতে গিয়ে পুরোন কান্নাটাই যেন এখনকার চোখে চলে
এল সুচেতার।
বিব্রত রাঘব।তাঁর স্মৃতিশক্তি দূর্বল নয়।সেই ছেলেটার নাম-ধাম,চেহারার স্পষ্ট
বর্ণনা দিতে পারেন তিনি।তবে এখন তা করবেন না।মেয়েকে সেদিন তিরস্কার
করেছিলেন। সে ছিল এক যুদ্ধজয়ের আনন্দ।মেয়েকে সেদিন যেমন
ভালবাসতেন।আজও বাসেন।মেয়ের সুখের সংসার দেখে এখন তিনি নিশ্চিত,
সেদিনের সিদ্ধান্ত সঠিক ছিল।
সুচেতা কি সুখী হয়নি? গোবিন্দর মত ভাল বর ক’জন মেয়ের ভাগ্যে জোটে?
সাজানো সংসার।নিরিবিলি জীবনযাপন।ঝরণার মত স্বচ্ছ,একমুখী।এই
ধারা বহমান হওয়ার আগে দু-একটি পাথর সরাতেই হয়।সমাজের জঞ্জাল
সাফ করার দায়িত্বে রাঘবও সরিয়েছেন।
পাথর না সরালে হয়ত সুচেতা সেই চায়ের দোকানীর ছেলের হাত ধরত।
চায়ের দোকানের এঁটো গেলাস ধুতে-ধুতে হয়ত একদিন ‘পয়সাওয়ালা’র

বউ হতে পারত। তবে তাতে স্বীকৃতি থাকত তালের রসের মত।সকালবেলা
রস,দুপুর হলেই তাড়ি।
মুখে একটা দু:খের ভাব ফুটিয়ে রাঘব বললেন, ‘পুরোন দিনের কথা মনে
করে কষ্ট পেয়ে কি লাভ,এখনকার মত বাঁচ মা,বেঁচে সুখী হ।’
---‘না,না,কষ্ট আমি পাইনি বাবা,তুমি জিজ্ঞেস করলে,দূর্ঘটনা শব্দটিতে লাল
কালির দাগ কেন দিয়েছি,তাই বললাম।খবরের কাগজে দূর্ঘটনা শব্দটি দেখলেই
আমি এমন করি।তোমার জামাই টের পায়না।’
---‘বুঝেছি মা বুঝেছি,আমাদের জীবনের কিছু অংশ লাল কালির দাগ দিয়ে
ঘেরা থাকে,তাকে নড়ালেই রক্তাক্ত হতে হয়।’
উদাস হয়ে গেছেন রাঘব।সুচেতা বলল, ‘তোমার চা জুড়িয়ে গেছে বাবা,আর এক
কাপ এনে দিচ্ছি, এক্ষুণি।’
*



৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×