(১)
এক চিত্রশিল্পীর সব ছবি প্রদর্শনীতে এক দিনেই বিক্রি হয়ে গেছে দেখে শিল্পী অবাক।খুশিঝরা
গলায় তিনি বললেন, কী করে এই অসম্ভব সম্ভব হল?
প্রদর্শনীর আয়োজক বললেন,একজন লোকই আপনার সব ছবি কিনে নিয়েছেন।
কেন, আমার ছবিতে কী এমন দেখলেন তিনি?
কী জানি কী দেখলেন,জিজ্ঞাসা করলেন,মৃত্যুর পর এই শিল্পীর ছবির দাম কেমন হবে?
আমি বললাম,এখন যা দাম তার দশগুন।
কে সেই লোক তার নামটা বলুন,মোবাইল নম্বর দিন,আচ্ছা তাঁকে কি আমি চিনি?
হ্যাঁ,চেনেন,তিনি আপনার ব্যক্তিগত চিকিৎসক।
(২)
মোটা হয়ে আপনি কেন দু:খিত নন?
মোটা হওয়ার অনেক সুবিধা,একজনের ভাড়া দিয়ে দুজনের সিট দখল করে যাওয়া যায়।
মোটা লোকের নাক ডাকে,ভয়ে চোর আসে না বাড়িতে।
মোটা লোক খুব নিরাপদ,কেউ মারতে এলে ভুঁড়ি তাকে আটকে দিয়ে ঢালের কাজ করে।
মোটা লোকের হাড় ভাঙার চান্স খুব কম,চর্বি প্যাডের মত কাজ করে।
মোটা বউ গদির অভাব বুঝতে দেয় না।
বউ মোটা হলে আপনারা মোটামুটি থাকবেন,১০০ শতাংশ নিশ্চিত,পরীক্ষিত ও প্রমানিত।
(৩)
খোকা: বাবা,আমি কত বড় হলে মায়ের অনুমতি ছাড়া বাইরে যেতে পারব?
বাবা: কী করে বলব রে বাবা,আমি নিজেই এখনও তত বড় হইনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




