somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন ছড়া ছড়াক্কা

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নতুন ছড়া ছড়াক্কা,এটি আবিস্কার করেছিলেন পশ্চিমবঙ্গের সতীশ বিশ্বাস।
‘ছড়াক্কা’ নামে একটি পত্রিকাও সম্পাদনা করেন তিনি।ভারত ও বাংলাদেশের বহু লেখক “ছড়াক্কা” লিখছেন।অল্প কথায় মনের ভাব প্রকাশের
বেশ জনপ্রিয় ফরম্যাট হয়ে উঠেছে এটি।
ছড়াক্কার সাধারণ নিয়ম,এটি ছয় লাইনের হবে।প্রথম ও শেষ লাইন হবে বড়,এদের মধ্যে অন্তমিল থাকবে।মাঝের চারটি লাইন হবে ছোট।
আমি আগে কখনও ছড়াক্কা লিখিনি,গত এক সপ্তাহ ধরে মাথায় কি যে
পোকা ঢুকল,লিখে ফেলেছি কয়েকটা।
প্রথম লেখা কয়েকটি শেয়ার করছি বন্ধুদের সাথে।

আলোচনা(ছড়াক্কা-২)


সমালোচনা খুবই ভাল যদি করে নিন্দুকে
টাকা-পয়সা আরো ভালো
সোনাদানায় রুপ-সাজালো,
বিপদকালে
আসল হালে
ঠিক চেনা যায় বন্ধুকে।
*
সোনার হরিণ(ছড়াক্কা-৩)

প্রিয়জনের সাথে সুখ চলে যায়
শান্তি যায় কিছু,
জীবনের ভাগবন্টনে
বিষাদের ক্ষণে
গাছ হয় নিচু,
সোনার হরিণ ছোটে আপন মায়ায়।
*

আমাদের কথামালা-১৪৫(ছড়াক্কা-৫)
.

আমরা এখন নিজের-নিজের ছায়া মেপে চলি
রোদে পুড়িয়ে
বাতাসে উড়িয়ে,
স্বপ্ন বুনছি
দিন গুনছি,
তাল কাটে,সুর ভাঙে তবু স্রোতে জমে পলি।
*
রাখী-উৎসবে(ছড়াক্কা-৪)
.

ঘরে-ঘরে আজ রাখী-বন্ধন,পথেঘাটে আজ রাখী বন্ধন
খুশিমনে
রাখী পরি,
হাসিমুখে
উইশ করি,
বিপদকালে ক’জন বাঁচাতে পারি বোনের সম্ভ্রম?
*
রংবদল(ছড়াক্কা-৬)
.
আমরা এখন চোরের ভয়ে ঘরবাড়ির রং বদলায়
বদলে ফেলি
পুরোন অভ্যেস,
ছুঁয়ে ফেলি
অনেককিছুর রেশ,
অদলবদল এমনতর,নিজেকে দেখে নিজেই চমকায়।
*
লোডশেডিংয়ে(ছড়াক্কা-৭)
@ তুষার আহাসান

আমরা এখন গাব শিখেছি বিজলিবাতির
সুরে আলো
প্রজাপতি,
নদীর স্রোত
ময়নামতি,
চটিজুতো লোডশেডিংয়ে,এই তো খাতির।
*




সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×