somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"ভাবুক স্বপ্নবিলাসী স্বভাবের মানুষগুলো"

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাবুক স্বপ্নবিলাসী স্বভাবের মানুষগুলো সবসময় আড়ালে থেকে যায় । এরা জীবনের একটা পর্যায়ে এসে দেখে তার সাথের মানুষরা অনেক অনেক উপরে উঠে গেছে । উপর থেকে তারা আর তাকে টেনে তুলছে না।
এরা ভীড় পছন্দ করে না ।আবার একলা থাকতেও চায় না । চারপাশে সব অপরিচিত মানুষ দেখলে এরা নিজেদের অসহায় শিশু মনে করে । এরা আসলে পরিচিতদের ভীড়ের মাঝের একাকীত্বটা পছন্দ করে ।
এদের আবেগ থাকে খাঁচার ভেতর বন্দী পাখির মতো । শুধু খাঁচাটা খোলার অপেক্ষায় আছে...!!
এরা নিজেকে লুকাতে পছন্দ করে ।
তারা লজ্জাবতী গাছের মানুষ ভার্সন ।
পৃথিবীর কোন মানুষের সামনেই এরা নিজেদের প্রকাশ করতে চায় না । খুব ঘনিষ্ঠ বন্ধুর কাছেও তারা কিছু একটা গোপন রেখে দেয় । তারা এরকম অনেক গোপন কথা,অনুভুতি তাদের মনের কোন এক অন্ধকার গহ্বরে লালন করতে থাকে । আর এভাবেই খুব কাছের মানুষের মাঝেও তারা একটা দেয়াল তুলে দেয় ।
এসব মানুষ ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এসে নিজেদের চেইঞ্জ করার জন্য প্রথম প্রথম কিছু বন্ধু(!!!) বানায় ফেলে । কিছুদিন পরেই তারা বুঝতে পারে এরা আসলে বন্ধু না। মুখোশধারীও না,এরা মুখোশ ।
এরা দূর থেকে নিজেদের ভালোবাসাকে বড় করে । কি বলবো,কি বলে শুরু করবো এসব ভাবতে ভাবতে তাদের নতুন দিন আসে । আর নতুন দিন শুরুতে তারা দেখে তাদের ভালোবাসার হাতে অন্য আরেক জনের হাতে !
এদের আত্মবিশ্বাস খুব কম থাকে । এরা সবক্ষেত্রে অন্যদেরকে নিজের চেয়ে যোগ্য মনে করে ।
কিন্তু নিজেরা মহাপুরুষ হয়ে থাকে এই দিকে
এরা চক্ষুলজ্জাকে ভয় পায় । মাঝেমাঝে এদের চোখ ছলছল করে,কাঁদতে চায়,কিন্তু কাঁদে না। এদের মাঝে যারা বেশি আবেগী হয় তাদেরকে বাথরুমের দরজা লাগিয়ে টেপ ছেড়ে কাঁদার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকে। কিন্তু কাঁদে না । যদি চোখ লাল হয়ে যায় !!?
অন্যরকম এক নিরব অনুভতি
সমবয়সীরা যখন আড্ডা,পার্টি,ট্রিটে মশগুল তখন তারা বারো ফিট বাই বারো ফিটের একটা রুমে পাচ ফিট বাই সাত ফিটের খাটে শুয়ে বারবার ফেসবুকের হোমপেজ রিফ্রেশ করতে থাকে । আর বন্ধুদের সেই পিকগুলো দেখে ঘনঘন দীর্ঘশ্বাস ছাড়ে ।
এদের আসলে তেমন খুব একটা বন্ধুই থাকে না । এদের কোন বার্থডে উইশ থাকে না । এরা অসুস্থ হলে তাদের দেখতে আসার কেউ থাকে না, তাদের খোঁজ খবরও কেউ নিতে চায় না ।
সবার সামনে কথা বলতে তাদের যেন কোথায় বাঁধে ! কথা বলার সময় সব গুবলেট পেকে যায় । তাদের কেউ আবার খুব বেশি সাহস করে ফেললে কিছু বলার জন্য গলা খাকারি দিয়ে দাঁড়িয়ে আবার বসে যায় ।
তারা সব কিছুতে ইতস্তত বোধ করে । তাদের কাছে মনে হয় কারা যেন তাদের দেখছে। কোন ভুল হলেই সেই সব মানুষগুলো হো হো করে হেসে উঠবে ।
এসব মানুষ আড়ালে থাকতে পছন্দ করে । এরা দিনের পর দিন,পাতার পর পাতা গল্প,কবিতা লেখে যায় । কিন্তু কখনো প্রকাশ করতে চায় না । 'মানুষ কি ভাবলো, সবাই মনে হয় আমার লেখা পড়ে হাসাহাসি করবে' এই চিন্তা থেকে তাদের গল্প,কবিতা ডায়েরি বা অনলি মি স্টয়াটাসে জায়গা করে নেয় । আর মানুষজন তাদের টাইমলাইনে এসে ধূ ধূ মরুভূমি দেখে ফিরে যায় ।
তাদের কোন গ্যাং থাকে না ।বন্ধুই যেখানে নেই সেখানে গ্যাং থাকা তো বহুত দূর কি বাত ! সে কারনে তারা কোচিং,রাস্তা ঘাট এমনকি ফেসবুকেও থাকে সঙ্গীহীন ।
কোচিং,কলেজ,ভারসিটি,রাস্তা ঘাটে এদের একলা একলা হেঁটে যেতে দেখা যায় । তাদের পাশ দিয়ে ফাজলামি করতে থাকা ফ্রেন্ড সার্কেলদের হেটে যেতে দেখা যায় । আর ভাবুক স্বপ্নবিলাসীরা শুধু সেখান থেকে নীরবে হেঁটে যায় । হাঁটার জন্য পাশের রাস্তাটা তখন তাদের কাছে অনেক অনেক বড় মনে হয়,পৃথিবীটাও। (সংগৃহিত)

সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪০
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×