সকালে উঠিয়া আমি মনে মনে বলি ,
সারাদিন আমি যেন ফেসবুকের সাথেই চলি
স্ট্যাটাস দেন যাহা ভাই-ব্রাদারগণে
আমি যেন সেই স্ট্যাটাসে লাইক দেই খুশী মনে
ফ্যান-ফলোয়ার সকলেরে যেন ভালোবাসি
একসাথে থাকি যেন সবে মিলিমিশি
স্বাধীনতার স্বপক্ষের সাথে মিশি এই বেলা
মুক্তিযুদ্ধ নিয়ে যেন নাহি করি হেলা
সুখী যেন নাহি হই দেশপ্রেমিকের দুখে
দেশদ্রোহীর কথা কভু যেন নাহি আসে মুখে
সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি ,
কিছুতেই দেশটাকে যেন নাহি দেই ফাঁকি
ঝগড়া না করি স্বাধীনতার সনে
সকালে উঠিয়া এই বলি মনে মনে
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



