somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হযবরল
অদ্য কিংবা শতাব্দান্তে কে তুমি পড়িছ এই ব্লগ

নব্য রাজাকার ঃঃ মুক্তিযুদ্ধের হাতিয়ার র্গজে উঠুক আরেকবার

২১ শে আগস্ট, ২০০৬ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত পরশুদিন এক বাসায় রাতের খাওয়ার পর গল্প হচ্ছিল। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সেখানে যারা ছিলেন সবাই স্কলার লোক। একজন শিক্ষক বয়েস পঞ্চাশ এর কোঠায় , তিনি বলছিলেন 71-75 সময়কার বিভিন্ন ইস্যু নিয়ে। আমার পাশে বসা আমার এক ত্রিশের্াধ বন্ধু আমার কানের কাছে এসে বললেন, '' একটা আইডিওলজি একজন সাপের্াট না করতেই পারে, সেজন্য তাকে রাজাকার বলব কেন? ''

ওর বয়স 31/32 । এই ধরণের কথা আমি আগেও শুনেছি। আগে খুব ধাককা খেতাম। এখন
প্রস্তুত থাকি এই ধরণের চিন্তার বিস্ফোরন সামাল দেওয়ার জন্য।
........................................................................................

যেকোন তত্ত্ব-তথ্য প্রতিষ্ঠা করার প্রধান বাহন এর প্রচার। এই কাজটি স্বাধীনতার পরর্বতী ত্রিশ বছরে সম্পন্ন হয়েছে। তত্ত্বটা হচ্ছে , ....... সব বিষয়েই পক্ষ-বিপক্ষ থাকতে পারে তাই বলে বিপক্ষ অবলম্বনকারীদের ঘৃণা কেন করতে হবে, কেন কাঁধে কাঁধ মেলানো যাবেনা......।

এই তত্ত্বের এত বেশী প্রচার হয়েছে যে এটা এখন ভিত্তি গেড়ে বসেছ আমাদের মাঝে।

........................................................................................

1947-1971

নিতান্তই দাসবৃত্তির সময় এই ব-দ্্বীপ এর জন্যে। মানব সম্পদ, সুজলা সুফলা ভূ-প্রকৃতি, অসামপ্রদায়িক মনোভাব র্সবর্অথে আগুয়ান এই জাতি পূর্ব পাকিস্তান নামের দায় বহন করেছে।

এরপর দর্ীঘ নয় মাস ছিল এই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ র্অজন। লাখো শহীদের রক্ত, কোটি মা-বোনের ইজ্জত সব কিছু এক পাল্লায় দিয়ে অন্য পাল্লায় এসেছে '' স্বাধীনতা '' ।

.......................................................................................

স্বাধীনতা শব্দটির সংক্ষিপ্ততা , কিংবা এই লিখার শব্দ প্রাচর্ুয্য কোন কিছু দিয়েই স্বাধীনতার মূল্য হৃদয়ঙ্গম সম্ভব নয়। ত্রিশ লাখ সংখ্যাটার দর্ূবলতা এমনই যে, ত্রিশ লাখে কয়টা শূন্য হয় বলা যায়না দেখামাত্র। রবীন্দ্রনাথ নামটা দিয়ে বুঝা যায় না মানুষটির ব্যপ্তি। এমনকি মুক্তিযোদ্ধা শব্দটির ব্যপ্তি ও সংক্ষিপ্ত ।

কারণ এই যুদ্ধে জড়িত ছিল কোটি কোটি বাঙ্গালী। এই যুদ্ধের শিকার শুধু ত্রিশ লাখ শহীদ কিংবা দুকোটি মা-বোন নয় । এই যুদ্ধের ব্যপ্তি অনেক বড়। ত্রিশ লাখ শহীদের কোটি কোটি মা , বাবা , ভাই ,বোন অসংখ্য অনাগত প্রজন্ম এই যুদ্ধের শিকার। শুধু দুকোটি মা-বোন র্ধষিত হয়নি , র্ধষিত হয়েছে দু-কোটি পরিবার। র্ধষিত হয়েছে অনাগত প্রজন্ম ।

30,000,00
2, 00, 000, 00

এগুলো শুধুই সংখ্যা। এই সংখ্যা ধারণ করেনা, ভগিরথীর দ্্বিভাগ হয়ে যাওয়ার বেদনা। ধারণ করেনা জগৎ জ্যেতির রক্ত।

--------------------------------------

একটা ছোট সত্য গল্প বলি। চট্টগ্রামের পাহাড়তলীর এক ব্যবসায়ী তার গাড়ি দিয়ে মুক্তিদের খাবার এবং অস্ত্র সাপ্লাই দিতেন । তাকে হত্যা করা হল। তার ঘরে হলো হামলা, তাঁর স্ত্রী , ছেলে , মেয়ে , নাতি সবাই পেছনের জঙ্গলায় পালাতে সর্মথ হলো। শুধু একজন পালাতে সর্মথ হয়নি । তার বড় মেয়ে দু
সন্তানের মা। তাকে জবাই করে হত্যা করা হয়।
নিজে জীবিত থাকলেন অথচ বোন মারা গেল , এই বেদনা নিতে পারেননি বড় ভাই । দর্ীঘ তিন বছর অনেকটা খাদ্যদ্্রব্য সর্্পশ করেননি তিনি ,
আস্তে আস্তে মারা যান 1974 এ।

স্বাধীনতা যুদ্ধের পঁয়ত্রিশ বছর পর আজো দেখি পরিবারটিকে যুদ্ধের চেতনা ধাারণ করে
বেঁচে আছে।

.....................................................................................

রাজাকার জামাতীদের বাঁধা বুলি , তাদের প্রচার যন্ত্রের কল্যাণে প্রায় সফল করে এনেছে। এখন রব উঠে , '' রাজাকার কথাটা অবান্তর '' , পঁয়ত্রিশ বছরের মধ্যে রাজাকারীর ইতিহাস মুছবার চেষ্টা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সত্তুর বছর বাদে রব উঠবে , '' মুক্তিযুদ্ধ কথাটা অবান্তর ''।

কেন রাজাকার কথাটা অবান্তর ? 26 বছর আগের নিজের জন্মের স্মৃতি অবান্তর মনে হয়না , 50 বছর আগে পাকিস্তান জন্মের স্মৃতি অবান্তর মনে হয় না , 60 বছর আগে প্রতিষ্ঠিত ইসরাইলের বিরোধিতা অবান্তর মনে হয় না, ভিয়েতনামের নাপাম বোমা অবান্তর মনে হয় না, হিরোশিমা-নাগাসাকির বোমার স্মৃতি অবান্তর মনে হয় না ।
তবে কেন রাজাকার শব্দটা অবান্তর হবে ?

........................................................................................

মুক্তিযুদ্ধ যেমন একটি চেতনার নাম, রাজাকার ও একটি চেতনার নাম।

এটা 90 মিনিটের ফুটবল খেলা নয় যে, খেলা শেষে কোলাকুলি হবে। এটা নয় মাসের জীবন-মরণ যুদ্ধ । নিজেদের অস্তিত্ত্ব রক্ষার যুদ্ধ ।

এই অস্তিত্ত্বের বিপক্ষে এই দেশীয় যারা ছিল তারা রাজাকার।
........................................................................................

রাজাকার চেতনার আবার নব জাগরণ শুরু হয়েছে।
মুক্তিযুদ্ধে একটা আইডিয়া , একটা ফ্লুক, একটা স্টান্ট এই ধরণের একটা প্রচারণা শুরু হয়েছে।

কখনো ভারত বিরোধীতার ধূঁয়া , কখনো ইসলাম প্রীতির নামে , রাজাকার শব্দটিকে দূষণ মুক্ত করার চেষ্টা চলছে।

নব্য রাজাকার চেতনার ধ্বজা ধারীরা এখন 1971 এ র্ধষনের প্রমাণ চায়। হত্যার প্রমাণ চায়। একাত্তরের গণহত্যায় জামায়াতের
সংশ্লিষ্টতার প্রমাণ চায়। কারণ তাদের তখন জন্ম হয়নি , তারা দেখেনি এসব , তাই তারা প্রমাণ চায়।

এরা কি নিজেদের মায়ের কাছে নিজেদের জন্ম মূহর্ুতের প্রমাণ চায় ?

নব্য রাজাকার চেতনার এখন জোয়ার চলছে , রাজাকারদের শাস্তি চাওয়াটা এখন অরাজকতা, রাজাকারদের কাঁধে কাঁধ না মিলানোটা এখন দেশের শত্রুতা।

এই নব্য রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হল, আবার যুদ্ধ । আবার সম্ভ্রম রক্ষার লড়াই। রাজাকারদের রাজাকার বলবার লড়াই । রাজাকার চেতনার মূল উপড়ানোর লড়াই।

যুদ্ধ অপরাধীদের কাঠগড়ায় দাঁড়া করানোর লড়াই , রাজাকারদের উত্তর প্রজন্মের মিথ্যা র্চচার বিরুদ্ধে লড়াই ।

নব্য রাজাকারদের বিরুদ্ধে লড়াই।








সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×