somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্রিল্যান্সিং : ডিজাইনের কাজে কায়দা জানাও জরুরি

২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুক্ত পেশাজীবি বা ফ্রিল্যান্সারদের মধ্যে অনেকেই ডিজাইনের কাজ করেন। এই মাধ্যমটিতে কাজের দক্ষতার পাশাপাশি কিছু কৌশলও একজন ডিজাইনারকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। সরাসরি মাধ্যমে কাজদাতারা ডিজাইনার সম্পর্কে ধারনা নিতে পারেন সহজেই। কিন্তু ভার্চুয়াল মাধ্যমে প্রাথমিকভাবে এই সুযোগ কম। তাই কাজদাতা কাকে কাজ দিবেন, কার ওপর আস্থা রাখবেন; এসব ব্যাপারে একটু সতর্ক থাকেন। তাই ডিজাইনারকেও কাজ পাবার ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। নিজের প্রকাশভঙ্গি এমন হতে হবে, যাতে করে কাজদাতা নিশ্চিত হতে পারেন ডিজাইনারের দায়িত্বশীলতা ও দক্ষতা সম্পর্কে।

কিছু টিপস বা কায়দা মাথায় রাখলে এ যাত্রায় সফল হওয়া সহজ হবে।


ফ্রিল্যান্সিং : ডিজাইনের কাজে কায়দা জানাও জরুরি
যোগাযোগ থাকুক নিরবচ্ছিন্ন
আদর্শ ফ্রিল্যান্সারদের হওয়ার গুরুত্বপূর্ণ শর্তই হলো কাজদাতার সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখা। কাজদাতা যখনই কোনো ব্যাপারে জানতে চাইবেন, বা কোনো বার্তা পাঠাবেন; জবাব যেনো দ্রুত দেওয়া যায়। আবার অনেক সময় কাজদাতা কোনো কাজের প্রক্রিয়া নিয়ে কোনো বার্তা পাঠালে সেটা নিয়ে কোনো অস্বচ্ছতা থাকলে তাকে ফিরতি বার্তায় প্রশ্ন করুন। যে বিষয়ে কাজ করবেন, সে ব্যাপারে পুরোপুরি জেনেই কাজ ধরবেন। তা না হলে কাজ ঠিকঠাক তৈরি করা যাবে না। ফলে অযথাই সময় নষ্ট হবে, কাজদাতাও বিরক্ত হবে। এমনটি হলে সেই কাজদাতার দ্বিতীয় কোনো কাজ পাওয়ারও সম্ভাবনা কম। এর সঙ্গে লেনদেনের ব্যাপারটিও স্পষ্ট করুন।

কাজের ক্ষেত্রে…
কাজের ফরমায়েশ পাওয়ার পরই ছক ঠিক করুন, কিভাবে কাজ সারবেন। কাজের পদ্ধতি বা ধাপ ঠিক করেই কাজ ধরুন। ডিজাইনের মধ্যে যদি আঁকা-আঁকির অংশ থাকে, সেক্ষেত্রে কিভাবে করবেন তাও ঠিক করুন। পরিকল্পনা করে কাজ করলে তুলনামূলক কম সময়ে এবং নির্ভুলভাবে কাজ করা যায়। ডিজাইনের কোনো অংশ ইন্টারনেট থেকে সংগ্রহ করে জুড়ে দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকুন। কারণ ছোট্ট একটি কারণেই আপনার পুরো পরিশ্রম বৃথা হতে পারে।

কাজের সঙ্গে সময়ের পাল্লা
ফ্রিল্যান্সাররা একই সঙ্গে একাধিক কাজদাতার ফরমায়েশ নেন। তাই কাজের ক্ষেত্রে সময়ের পাল্লা দেওয়াটা জরুরী। তা না হলে এমনও হতে পারে, নির্ধারিত সময়ে কোনো কাজদাতার কাজই প্রস্তুত নেই। তাছাড়া কাজ চলাকালীন সময়ে সম্ভব হলে কয়েক জনকে দেখিয়ে নিতে পারেন। কারণ, নিজের কাছে অনেক সময় ছোটখাটো ভুল চোখে পড়ে না।

পূর্বে প্রকাশিত হয়েছিল টেকশহর ডটকমে
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×