কর্তৃপক্ষের নিকট একটি আবেদন। প্রথম পাতা, রেজিষ্ট্রেশন, বাংলা লেখা খুবই সহজ, নোটিশ বোর্ড, কোন সমস্যা এই বিভাগগুলির সহিত “ব্লগিয় সাহায্য” অথবা “জেনে নিন” এইরূপ একটি বিভাগ খোলা যায়কি? কারন প্রায়ই দেখা যায় যে অনেকেই লিঙ্ক দিতে জানেন না বিধায় লিঙ্ক কেমনে দেয় এইরূপ পোস্ট দিয়া থাকেন। আমিও লিঙ্ক দিতে জানিনা হয়ত অনেকেই জানেন না। এখন যদি আমি লিঙ্ক কেমনে দেয় বলিয়া পোস্ট দেই কিছুদিন পর হয়ত নতুন আরেকজন ব্লগার একি সমস্যায় পড়িয়া একি রকম পোস্ট দিতে পারেন। অতঃপর পরবর্তিতে নতুন আরেকজন আসিয়া একি কান্ড ঘটাইতে পারেন অথবা অন্যের ব্লগে গিয়া এই বিষয়ে চিল্লাফাল্লা করিতে পারেন। যা অন্যের বিরক্তির কারন হইতে পারে।
কাজেই “জেনে নিন” বিভাগে এইরূপ আরও বিষয় বিস্তারিত তুলিয়া ধরিলে যে কেহ সহজেই এইসব বিষয় সম্পর্কে জানিতে পারিবে। কোন সমস্যার এফ.এ.কিউ তে অনেক বিষয়ে বলা থাকিলেও তাহা কোন সমস্যা হইতে এই “জেনে নিন” বিভাগে স্থানান্তরিত করিলে তা সহজেই সবার দৃষ্টিগোচর হইবে। এই বিভাগে যেইসব বিষয় সম্পর্কে বিস্তারিত বলা থাকিতে পারেঃ
১. লিঙ্ক কিভাবে দেয়?
২. পোস্টে ইউটিউব ভিডিও কিভাবে যোগ করবেন?
৩. কোন পোস্টকে কিভাবে প্রিয় পোস্ট হিসেবে যোগ করবেন?
৪. আপনার লিখাগুলির বিভিন্ন ক্যাটাগরি কিভাবে করবেন?
৫. মন্তব্যের ঘরে ইমোটিকনস কিভাবে দিবেন?
আপাতত এই কয়টা মাথায় আসিয়াছে। আপনারা কেউ কোন পয়েন্ট যোগ করিতে চাহিলে মন্তব্যে যোগ করিতে পারেন।
আরেকটা বিষয় তুলিয়া ধরিতে চাই তাহা হইল, অনেক সময় দেখা যায় একজন ব্লগার একসাথে অনেকগুলি পোস্ট করিয়া থাকেন যাহাকে ফ্লাডিং বলা হইয়া থাকে (অনেকে হয়ত না বুজেই করে থাকেন)। এইরূপ কি কোন ব্যবস্তা করা যায় যাহাতে একজন ব্লগার একটি পোস্ট করিবার পরবর্তি ৫ অথবা ১০ মিনিট এর মধ্যে ২য় কোন পোস্ট করিতে পারিবেনা।
(এই বিষয় তুলিয়া ধরিয়া কেহ পোস্ট দিয়াছেন কিনা আমার জানা নাই। যদি দিয়া থাকেন তাহা হইলে অধিক পান্ডিত্য দর্শানোতে দুঃখিত)
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৭

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন
যাপিত জীবন.....

১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন
মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"
একাউন্ট্যান্ট
মঞ্জুর চৌধুরী
রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।
আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন
৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।