মৌবনে মেঘ-রৌদ্রের ছায়ায় !!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
শীতের কুয়াশা ঢাকা সকাল । এই ব্লগ প্রাঙ্গনে না এলে বুঝতাম না, আমার বন্ধুরা এত ভাল । আমি সত্যি ছুঁয়ে থাকতে চাই । পারছি না । নাগাল পাই না, অনেক কিছুর । ভুল গুলো ক্ষমা সুন্দর চোখে দেখবেন । এই লেখার পর, আবার ফিরে এসে লিখব । হিম হিম সকালের উষ্ণতা সকলের জন্য । সুন্দর হোক, উজ্জ্বল হোক জীবন। প্রাঙ্গন মুখরিত হোক কলকাকলিতে । আজকের দিন আনন্দ মুখর হোক। নীচের কবিতা শেয়ার করছি সবার সাথে ।
মৌবনে মেঘ-রৌদ্রের ছায়ায় !!
আঙ্গিনায়, রোদ খেলে যায়
দখিনা হাওয়ায় সকরুণ সুর
বাজে, রোদ ঝিলমিল উদাস দিন
আল্পনা আঁকে মনের উঠোনে ।
হৃদয় গহীন গোপন ক্যানভাসে ,
হাহাকার তোলে চৈত্রের খরতাপ ।
সবুজ প্রান্তর পুড়ে ছারকার
ইচ্ছে,
মেঘ হয়ে ছুঁই, ঝরুক অঝোর বর্ষণ
বুকে শঙ্খ ধ্বনি বেজে যায় ।
হেমন্তের এই কুয়াশাছন্ন সাঁঝে
শিশির হয়ে ঝরে সবুজ ঘাসের পরে ।
কবৌষ্ণ হৃদয়ে স্বপ্ন বুনে চলি নিরন্তর ,
অপেক্ষার প্রহরে প্রহরে সন্তাপ ।
স্নিগ্ধ সৌরভে হৃদয়ে লতিয়ে উঠে
একটি মাধবী লতার ঝাড় ,
নিভৃততম গানে, স্বপ্নের বাগানে
হৃদয়ের ঘুলঘুলিতে , স্বপ্নের অলিন্দে
মৌবনে মেঘ রৌদ্রের ছায়ার খেলায়
সব খুঁজে তোলপাড়,
কার কাছে যাই, কারে বলি কেউ নেই
কোথাও নেই , কেউ আজ
কারো নাম মনে পড়ে না তো !
বিস্তীর্ণ সবুজ প্রান্তর পানকৌরিময় বিল পেরিয়ে
সেই সুর,
আজও প্রতিধ্বনিত হয় নলখাগড়া বা ঝাউ বনের পাতায় পাতায় !
নিজের অপারগতা স্বীকার করছি, কবি গুরুর মতন বলতে ইচ্ছে হয়,
আমি তোমার বাংলাদেশের মেয়ে
সৃষ্টি কর্তা পুরো সময় দেননি
আমাকে মানুষ করে গড়তে
রেখেছেন আধাআধি করে ।
অন্তরে বাহিরে মিল হয়নি-
সেকালে আর আজকের কালে,
মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে,
মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায় ।
আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকায়-
চলা আটক করে রেখেছেন
কালের স্রোতের ওপারে বালুডাঙ্গায় ।
রবি ঠাকুর।
১৬টি মন্তব্য ১৫টি উত্তর
আলোচিত ব্লগ
সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।