দিল্লীর খাওয়া দাওয়া
২৭ শে মার্চ, ২০০৭ ভোর ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দিল্লী এসেছি আজ তিন দিন হলো। এসেছি একটা অ্যামবেসীতে ভিসার জন্য। আমরা সাতজন। সবচাইতে বড় সমস্যা হয়েছে খাওয়া নিয়ে। উঠেছি নিউ দিল্লী রেল স্টেশনের কাছাকাছি পাহাড়গঞ্জের হোটেল ডিওয়ান প্যালেসে। এখানে সবাই ভেজিটারিয়ান। চিকেন বা বিফ কোন মেনু্য নেই। সবই সবজি। যেমন: আলু গোবি (আলু ভাজা), মিক্স ভেজিটেবল (ফুলকপি, আলু, টমেটোর মিক্স ভাজি), ছোলা, ডাল ফ্রাই, দোসা, ভেজিটেবল উইথ মাখন, ভেজিটেবল উইথ পনির ইত্যাদি। এর মধ্যে ডাল ফ্রাইটা শুধু আমাদের দেশীয়। বাকি সব অচেনা। আর এরা রাঁধেও প্রচুর মসলা দিয়ে। প্রথম প্রথ ম ভালোই লেগেছিল। কিন্তু দু'একদিন পর সবারই কম বেশি বুক জ্বলতে শুরু করেছে। মুসলিম হোটেল খুঁজেও পাইনি। পেলেও বোধহয় খুব একটা লাভ হতো না। কারণ মসলার চাপে অবস্থা কাহিল। যোগাযোগ সুবিধার জন্য নিউ দিল্লী উঠেছি। আজ ভাবছি ওলড দিল্লী শিপ্ট করবো। খোঁজ নিয়ে জেনেছি ওখানে খাওয়া-দাওয়া অনেকটা আমাদের মুসলমানি স্টাইলের আর হোটেল ভাড়াও তুলনামূলক কম। নিউ দিল্লী রেল স্টেশনের কাছেই মেট্রো রেল (পাতাল ট্রেন) স্টেশন থেকে ট্রেনে চড়লে ওলড দিল্লী 10/15 মিনিটের রাস্তা। অবশ্য এখানকার হোটেলের লোকজন টু্যরিস্টদের কখনোই সত্যি কথা বলে না। তাই নিজেদেরকেই খুঁজে নিতে হবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন