somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বে সন্ত্রাসী ঘটনার ৯৪ শতাংশের সঙ্গে জড়িত অমুসলিমরা-রয়টার্স

০৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বজুড়ে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ঢালাওভাবে মুসলমানদের গালমন্দ করার দিন আর নেই। খোদ এফবিআই এবং ইউরোপোল পরিচালিত গবেষণা প্রতিবেদনেই স্বীকার করা হয়েছে ‘ইসলাম ধর্মাবলম্বীদের জঙ্গি বলে গালমন্দ করার সুযোগ এখন শেষ’।
এফবিআই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত গবেষণা প্রতিবেদন অনুযায়ী ১৯৮০ থেকে ২০০৫ সাল পর্যন্ত আমেরিকায় সংঘটিত সন্ত্রাসী হামলার মধ্যে শতকরা ৯৪টি ঘটনার সঙ্গে অমুসলিমরা জড়িত।
ওয়েবসাইটটিতে প্রকাশিত তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্রে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে ৪২ শতাংশ লাতিন, ২৪ শতাংশ বামমনা চরমপন্থী, ৭ শতাংশ চরমপন্থী ইহুদি, ৬ শতাংশ মুসলিম, ৫ শতাংশ সমাজতন্ত্রী এবং বাকি ১৬ শতাংশ অন্যান্য গ্রুপের মাধ্যেমে সংঘটিত হয়েছে।
অপর দিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে সংঘটিত সন্ত্রাসী হামলা বিশ্লেষণ করে প্রায় একই রকমের তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইউরোপোল।
২০০৭, ০৮ ও ০৯ সালে ইউরোপের মাটিতে সংঘটিত সন্ত্রাসী হামলার তদন্ত করে প্রতিষ্ঠানটি একটি তালিকা প্রণয়ন ও গবেষণা রিপোর্ট প্রকাশ করেছে।
ইউরোপের মাটিতে সংঘটিত (২০০৭-২০০৯) সন্ত্রাসী ঘটনার মাত্র ০.৬ শতাংশ করেছে মুসলিম নামধারী সন্ত্রাসীরা। বাকি ৯৯ দশমিক ৪ ভাগই হয়েছে অন্য ধর্মের লোকদের দ্বারা। এর মধ্যে ৮৪ দশমিক ৬ ভাগই হয়েছে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপের মাধ্যমে।

ইউরোপোল রিপোর্টটি এইখানে.....

সূত্র: আমারদেশ
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×