সন্ধ্যা হতে বেশি দেরি নেই
বদ্ধ ঘরে একাই বসে আছি
ঘরটা অন্ধকার
জানালা দিয়ে আলো
উকি দিচ্ছে ঘরের ভেতর
যেমনটা তোমার কথায়
আশা খুজে পাই নতুন করে বাঁচার
স্বপ্ন দেখি তোমায় নিয়ে ঘর বাঁধার
জানিনা তা সত্যি হবে কিনা
তোমার ভালবাসার আকাঙ্খায়
আমি মাতাল প্রায়
তোমাকে নিয়ে ভাবতেই সময় কেটে যায়
চারিদিক নিরবতা ভঙ্গ করে আজান
সুমধুর সে সুর
ঘরটা অন্ধকারে ডুবে গেছে
তবু জ্বালিনি সন্ধ্যা প্রদীপ
মনের আকাশে মেঘের আনাগোনা দেখি
দেখতে দেখতে সময় কেটে যায়
আমি একই জায়গায় বসে থাকি
ডাইরি আর কলমটা নিয়ে
অসমাপ্ত ডাইরি টা শেষ করতে চাই
অপূর্ন ভালবাসার গল্প দিয়ে
লেখা হয়ে উঠে না কিছুই
আরো কিছুক্ষন কেটে যায় এভাবেই
তোমাকে ভেবে
তোমাকে ভালবেসে
তোমাকে নিয়ে স্বপ্নের মেঘে ভেসে
ভাবতে থাকি আমি উদাসিন
এখনো ঘর অন্ধকার
জ্বলেনি সন্ধ্যা প্রদীপ
জ্বালানোরও কেউ নেই
বন্ধ ঘরে আমি একা
অসাড় ভাবে বসে থাকি
ঘরে একটুও অলো নেই
অন্ধকারে আমি মিসে একাকার হই
অন্ধকারও আমাকে জাপটে ধরে অছে
বুকের গভীরে অসীম শুন্যতা
আমি চাই
তুমি এসে জ্বেলে দাও সন্ধা প্রদীপ
পরম মমতায় বলো ভালবাসি
ভালবাসার কথায় করে তোল মাতাল
অবশেষে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরো
বলো ভালবাসি ,ভালবাসি
তোমায় ভালবাসি
হয়তো এই স্বপ্ন গুলো মুখ থুবরে লুটে পড়বে
তোমার পায়ের কাছে
আর সেগুলো মাড়িয়ে
তুমি এগিয়ে যাবে সামনে
আর আমিও আস্তে আস্তে হারিয়ে যাবো
এই আঁধারেই
তোমাকে ভালবেসে
শুধু তোমাকে
হৃদয়ের সব টুকু জড়তা ভেঙ্গে
হঠাত্ই চিত্কার করে উঠি
তোমাকে ভালবাসি মেঘ
ভালবাসি শুধু তোমাকেই
আরো ভালবাসবো সময়ের সাথে পাল্লা দিয়ে
যদি একটু সুজোগ দাও
এখনো আমি অন্ধকারে
জ্বালেনি কেউ জীবন প্রদীপ
তবু আশায় থাকি
তুমি আসবে
আমাকে ভালবাসবে
এখনো আমি. . . . . . . .
.
.
.
১৩/০২/২০১৩
আলোচিত ব্লগ
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।