বর্ণমালাবিহীন হয়ে বেঁচে আছি,
বেঁচে আছি ধোঁয়ার সাম্রাজ্যে,
আমি আজ নষ্টদের দলের হয়ে গেছি,
বিবর্ণের চিপাগলিতে হারিয়ে গেছি,
হারিয়ে গেছি নিষিদ্ধে
আমি আজ নষ্ট,পথ ভ্রষ্ট,
জমাট কষ্ট নিয়ে চেয়ে আছি,
চেয়ে আছি লাইটারের সোনালী শিখায়,
আমি আজ নেই,কোথাও নেই,হারাতেই,
গুটিয়ে নিয়েছি,
দিয়েছি তুলে বাঁধা অধিকারের
শাখায়।
আমি আজ নষ্টদের দলে নাম লিখিয়েছি,
তোরা দেখছিস,তোরা দেখেছিস,ফিরাস নি একটিবার,
আমি আজ নষ্টদের দলের হয়ে গেছি,
তোরা আজ কাঁদছিস,মিছে কাঁদছিস,আজ চাচ্ছিস
অধিকার,
আমি আজ নষ্ট,দেহ ক্লীষ্ট,করে অনিষ্ট,
আজ এসেছিস কেন বল,গুটানো আমায় দেখতে,
আমি আজ নেই,কথা নেই,ফিরতেই,
তুই এসেছিস,তাই চলে যা,দে একটু একা থাকতে।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



