somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ জন্মদিন মরমী শিল্পী হাসন রাজার,তাই ছাড়িলাম হাসনের নাও রে ...

২১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাউলা কে বানাইল রে , হাসন রাজারে...
জমিদার হাসন রাজার একচালা কুটির এর কাছে এসে কয়েকজন বিদেশি দর্শনার্থী হাসন রাজার কাছে তার বাড়ি কোনদিকে জানতে চাইলেন । হাসন রাজা তাদের কে উঠানে সদ্য খোড়া সাড়ে তিন হাত কবরটিকে দেখিয়ে দেন । এভাবেই অত্যন্ত দীনহীন জীবন যাপনে অভ্যস্ত হাসন রাজার গানের কথা ও সুরে প্রকাশ পেয়েছে আধ্যাত্মিক ভাবধারা ও আদর্শের । তাঁর বিখ্যাত গান, লোকে বলে বলেরে ঘর বাড়ি ভালা নায় আমার ...আমি যাইমু ও যাইমু আল্লারও সঙ্গে...কানাই তুমি খেইর খেলাও কেনে...নিশা লাগিল রে... সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইল ...
দেওয়ান হাসন রাজা চৌধুরি ১৮৫৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন । পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী মারা গেলে মাত্র ১৫ বছর বয়সে বিশাল জমিদারীর উত্তরাধিকারী হন । জন্মস্থান সুনামগঞ্জের লক্ষনছিরির (লক্ষণশ্রী) তেঘরিয়া গ্রামে। তাঁর জমিদারী বিস্তৃত ছিল সিলেটের রামপাশা ও ভাটি অঞ্চল সুনামগঞ্জের লক্ষ্মণশ্রী । প্রথম জীবনে ভোগ বিলাস ও আমুদে জীবন যাপন করলে ও একপর্যায়ে অন্তর্দৃষ্টি খোলে যায় , সাদামাটা জীবন আর আধ্যাত্মিক চিন্তায় হাসন রাজা হয়ে উঠেন বাউলা । রচিত হয় বাউলা কে বানাইল রে , হাসন রাজারে.... হাসন রাজায় কয় আমি কেহ নয় , অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় ... অত্যন্ত সরল ভাষায় রচিত এসব গানে মর্মস্পর্শী আবেদন রয়েছে ।

হাসন রাজার রচিত গানের সংগৃহিত সংখ্যা মাত্র ৫৫৩টি যদিও তাঁর রচিত গানের সংখ্যা অনেকের মতে হাজারের ও বেশি ।
তাঁর স্মৃতি রক্ষায় সিলেট নগরীর প্রানকেন্দ্র জিন্দাবাজারের রাজাকুঞ্জে গড়ে তোলা হয়েছে একটি যাদুঘর। এর নাম দেওয়া হয়েছে মিউজিয়াম অব রাজাস’


মিউজিয়ামে দেওয়ান হাছন রাজার মূল্যবান ব্যবহার্য জিনিসপত্র ও গানের পান্ডুলিপি শোভা পাচ্ছে। প্রবেশদ্বারে রয়েছে হাছন রাজার বাড়ির ধ্বংসাবশেষের একটি পিলার। মিউজিয়ামটির অন্যতম আকর্ষণ হচ্ছে-পবিত্র কোরআন শরীফের ছোট আকারের একটি কপি। কোরআন শরীফটির সাইজ হচ্ছে-পৌণে এক ইঞ্চি বাই এক ইঞ্চি। এখানে আছে হাছন রাজার ঘোড়ার বেল্ট, তাঁর জন্মস্থান ও জমিদারী এলাকা থেকে সংগৃহীত ইট, রাজার পোষা কুড়া পাখি ও হাতির নামের তালিকা, তার ব্যবহৃত শ্বেত পাথর ও রুপার তৈজস পত্র, তার স্ত্রীর ব্যবহার্য জিনিসপত্র, দেওয়ান একলিমুর রাজার ব্যবহৃত চেয়ার, তার স্ত্রীর ব্যবহার্য সোনার তারের ও রুপার তারের তৈরী পোষাক, তার ব্যবহৃত হিসাবের খাতা, বৃটিশ সরকার প্রদত্ত খান বাহাদুর মেডেল, দেওয়ান তাছাওয়ার রাজা সংগৃহিত হাছন রাজার গানের পান্ডুলিপি এবং হাছন রাজার ওপর নির্মিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়া ছবিতে ব্যবহৃত পোষাক ও ছবির সিডি,।




আর নিয়ে নিন
হাসন রাজার বিখ্যাত গানগুলোর ডাউনলোড লিংক
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×