somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি আধোভৌতিক গল্প --পিশাচে রূপান্তর

১৭ ই জুলাই, ২০০৯ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৃশ্য এক-
আমি তখন ক্লাস নাইন এ পড়ার মত ছোট।কোনো ধরনের violence ই সহ্য করতে পারতাম না।কারও কষ্ট দেখলে কেন জানি কান্না আসত। একদিন আমাদের বাসার কাজের মেয়ে মরিয়ম কি একটা দোষ করায় আম্মু তাকে খুব মারে।আমি তো অবুঝ এর মত আম্মুকে ঝাড়ি।এত ছোট বাচ্চা মেয়ে কে এভাবে মারে ?তোমার কোন মায়া দয়া নেই?তখন আপু বোঝাল এদের কে একটু শাষনে রাখতে হয়।এটাই নিয়ম।তবুও খুব কষ্ট পেয়েছিলাম।তারপরে অবশ্য আম্মু আর কখনো আমার সামনে তাকে মারেনি।

দৃশ্য দুই-
আমি তখন আরো এক ধাপ ছোট।আমাদের বাসার পাশে ছিল অনেক গুলো হিন্দু পরিবার।পেশায় তারা ছিল কামার।তো আমরা একটু অবস্থাপন্ন আর মুসলমান বলে স্বভাবতই আমাদের একটু সমীহ করত।একবার ওদের হোলী উৎসবে কার্তিক নামের একটা ছেলে আমাকে লাল রং দিয়ে ভিজিয়ে দেয়।আমি তো কেদে কেটে তার মার কাছে বিচার।ওর মা আসলে রাগ করেই হোক বা আমাকে খুশি করার জন্যই হোক তাকে খুব মারে।সেটা দেখে আমার নিজের ই খারাপ লাগল।কার্তিক কোনো রকমে ওর মার হাত থেকে ছুটে এসে আমাকে মারতে আসে।আমি ইচ্ছা করলে সরতে পারতাম।কিন্তু মনে হল এটা আমার প্রাপ্য।সে আমার বুকে জোরে পান্ঞ মারল।এম্নিতেই আমার বড়।তার ওপর সারাদিন লোহা পেটায়।আর আমি ছোটো খাট হ্যাংলা একেবারে বলের মত উড়ে গেলাম।তারপর কিছু জানিনা।

দৃশ্য তিন-
বর্তমানে আমি দেশের periphery অন্ঞলের একটি govt. medical college এর ৩য় বর্ষের ছাত্র।এবং সরকার সমর্থিত রাজনৈতিক দলের কর্মী।সরকার সমর্থিত কারন আরেকটি group আছে যারা একই দলের কিন্তু আমাদের দাবি সরকার আমাদের ই সমর্থন করে।
এপ্রিল এর শেষের দিকে স্বাধীনতা বিরোধী শিবির এর সাথে আমাদের সংঘর্ষ হয়।আমি একটা হকিষ্টিক নিয়ে ভালোই যুদ্ব করি। সেখানে আমার সাহসের প্রশংসা এখনো শুনা যায়।শুধু তাই না ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে আমরা চারপাচ জন মিলে এক শিবির কর্মীকে পিটাই।আমার প্রথম পদক্ষেপ।

কয়েকদিন আগে আমাদের opposite group এর ভাইয়া আমাদের এক senior এর সাথে বেয়াদবী করায় আমাদের ভাইয়ারা দশ বারো জন মিলে তাকে নির্দয়ভাবে মারে।আমিও পাশে দাড়িয়ে সেটা উপভোগ করেছি।সে প্রাণভয়ে পালিয়ে যেতে চেয়েছিল।আমরাই তাকে বাধা দিয়ে আবার নেকড়ের হাতে তুলে দিয়েছি।আমার দ্বিতীয় পদক্ষেপ।

আমি আজ mature।প্রথম জীবণে বোকা এবংভীতু থাকলেও এখন আমি যথেষ্ট নিষ্টুর।নির্মমতা এবং পাশবিকতা আমি রপ্ত করতে পেরেছি।জীবনের সাথে তাল মিলিয়ে আমি পিছনে পড়ে যাইনি।
আমার সেই দূর্বল চিত্তে কখন পিশাচ দানা বেধেছে আমি বুঝতে পারিনি।পিশাচতাই কি হবে আমার আগামী জীবনের পাথেয়?

(আমি সেই রাজনীতির সমালোচনা করিনি।আদর্শের ও সমালোচনা করিনি।আমি বলেছি সহিংস রাজনৈতিক চর্চার কথা।যা সকল দলের ক্ষেত্রে প্রযোজ্য।এটা সেই সকল বুদ্বিমানদের জন্য যারা ব্যাপারটা বুঝতে পারেনি।)


সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০০৯ রাত ৯:১৯
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×