নারীত্বের অলংকারঃআমি তোমাকে লাইক করি
০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কলেজের ফার্স্ট ইয়ারের শুরুর দিকের কাহিনী।শুধু ড্যাম কেয়ার না একেবারে কেয়ারলেস।স্কুলে তা ও দেওয়ালের গন্ডি টপকাতে হত এখানে টপকানোর মত কোনো গন্ডিই পেলাম না।শুধুই বাধ ভাঙ্গার আওয়াজ।সিদ্বান্ত নিলাম প্রেম করব।অনেকটা কনে দেখার মত মেয়ে দেখা শুরু করলাম।সমস্যা হল কিশোর বয়সের আবেগ। যাকে দেখি তাকেই পছন্দ হয়।তারপরেও অনেক ভেবে চিন্তে একটি মেয়ের পিছনে ঝুলে পড়লাম।হালকা সুশ্রী হালকা দেমাগী।ছাত্রীও হালকা টাইপের। একসাথে প্রাইভেট পড়তাম।আকার ইঙ্গিতে অনেক বুঝানোর চেষ্টা করলাম তার জন্য আমার দিল ফানা ফানা।সেও বুঝে না বুঝার ভান করত। দুষ্টুমি করে আমাকে জড়িয়ে ওকে কেউ কিছু বললে ও কোনো প্রতিবাদ করত না শুধু হাসত।এদিকে আমি তো তাকে নিয়ে আকাশ কুসুম গদ্য পদ্য প্রবন্দ্ব রচনা করতেছি।ওর প্রেমের কোনো উক্তি মনে হয় আমাকেই উদ্দেশ্য করে বলা।আর বন্ধুদের কাছে তো এটি আরও অর্থবহ।তারা ওর প্রতিটি কথার ব্যাখ্যা এমনভাবে করত যার সারমর্ম ও একমাত্র আমাকেই ভালবাসে।আমিও নারী অনভিজ্ঞ অপদার্থ শিশু তাদের প্ররোচনায় একদিন সত্যি সত্যি ওকে প্রপোজ করে ফেললাম।এবং নারীর মন সম্পর্কে প্রথম অভিজ্ঞতা এবং কঠোর বাস্তবতার সম্মুখীন।আমার জীবনের প্রথম ছ্যাক্যা আসল মেয়ে জাতির সেই নিষ্টুর উক্তির মাধ্যমে--''আসলে আমি তোমাকে ফ্রেন্ড হিসেবে ভেবেছি আর তুমি কিনা ছি ছি।আমি তোমাকে 'লাইক' করি ।'লাইক' আর 'লাভ' এক কথা না।''
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন