ব্লগে ঢুকেই মনে হল বড় কোনো অপরাধ করে ফেলেছি।সবাই কেমন করে যেন তাকাচ্ছে।ভাব এমন ''এতদিন তোরেই তো খোজতাছি।'' চারদিকে টানটান উত্তেজনা।সবাই বিভিন্ন সুবিষয় কু বিষয় নিয়ে নিজ নিজ অবস্থানে আক্রমনাত্বক ভাবে অবস্থিত। কোথাকার কোন রাজাকার আঙ্কেল কে নিয়ে টানাহেচড়া চলতেছে।আমিও গেলাম,দেখলাম, পড়লাম।ভালই লাগল।চিন্তা করছি কি কমেন্ট লিখব।ওম্নি দেখি নিচে ব্লগ বেটা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে।''হে ,হে -নিক নেম নিয়ে ফ্লাডিং করবা?বেড কমেন্ট করবা?আমি আর বোকা নই। আমি বুদ্বিমান হয়ে গেছি।তোমাকে ৭ দিন ওয়াচ করবো।তারপর দেখি কি করা যায়।এখন যা পার নিজের ব্লগে গিয়ে লেখো গে যাও।''আমি তো ভাই সাধারন মানুষ।সামান্যতেই ভয় পাই।তার ওপর হুমকি ধামকি।যাই হোক কি করতে হবে তাতো জানিনা ।এমনিতেই ব্লগ সম্পর্কে খুব কম জানি। তবে এটা কখনো স্বীকার করি না।এত বড় ছেলে।তার না জানাটা তো লজ্জার বাপার।তবে আমার ফ্রেন্ড বলেছে ব্লগ হলো ডায়েরির মতো।কিন্তু ওটার নাকি পাতা ওলটানো যায় না।তবে আমার মনে হল হাজারো ডায়েরির বিশৃঙ্খল সন্নিবেশ।তবে ব্লগ এ এসে খুব ভালো লাগছে। চারদিকে বাংলা লেখা।আর এখানে দর্শকের কোনো স্থান নেই।সবাইকে লিখতে হয়।এত তাড়াতাড়ি লিখতে চাচ্ছিলাম না।রবীন্দ্রনাথ, নজরুল এর পর আরেকটু গ্যাপ দরকার ছিল।আমি আসতে চাইছিলাম আর কিছুদিন পরে।কিন্তু আর পারলাম না।যাই হোক আমার লেখা আমি লিখেছি।তাড়াতাড়ি কমেন্ট পাঠিয়ে দেন।লজ্জার কি আছে ,নতুনরাও তো ভাল লিখতে পারে।
একজন মুমূর্ষ নতুন ব্লগার এর জন্য পজিটিভ মন্তব্য প্রয়োজন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।