আমি সাধারণত যে কোন পোষ্ট লিখলে তার সাথে ছবি যোগ করি, পূরানো অভ্যাস। সামুতে আমার পোষ্টের সংখ্যা কম হলেও অনেক পোষ্টের সাথে আমি ছবি যোগ করেছি তবে আমি সামুর সার্ভারে ছবি আপলোড করি না এই ভেবে যে, সামুর সার্ভারের জায়গা নষ্ট হবে। আমি সাধারণত ছবি যোগ দেই অন্য জায়গা থেকে এনে মানে লিঙ্ক দিয়ে ছবি যোগ দেই।
আপনাদের নিশ্চয় মনে আছে, কয়েকদিন আগে সামু আপগ্রেড করার জন্য কয়েকদিন বন্ধ ছিল এবং এর পর থেকেই ব্লগ গুলোতে আর সেই ছবি গুলো দেখা যাচ্ছে না। মানে পোষ্ট ভিউ করলে সব ঠিক দেখায়, শুধু ছবির জায়গায় একটা কালো দাগ দেখায়। এতে পোষ্ট গুলো মার খাচ্ছে আমরাও আমাদের সম্পদ হারিয়েছি।
এটা কিছুতেই মেনে নেয়া যায় না। সামু কতৃপক্ষের কাছে আবেদন, আপনাদের বাগ ঠিক করে দিন যেন আমাদের ছবি গুলোর লিঙ্ক ঠিক থাকে এবং আমাদের ছবি গুলো দেখা যায়। প্লিজ, ছবি হারিয়ে যেতে পারে না।
আর একটা ব্যাপার এখন লিঙ্ক থেকে ছবি যোগ করলে ছবি গুলো ঝাপসা দেখা যায়। ছবি গুলো ছোট আকারে আপলোড হয়ে বড় দেখায় বলে ঝাপসা হয়ে যাচ্ছে। এটাও ঠিক করা দরকার বলে মনে করছি।
আশা করি সামু কতৃপক্ষ বিষয়টার দিকে নজর দিবেন এবং ঠিক করে দেবেন। ট্যাকনিক্যাল টীমকে আগেই শুভেচ্ছা জানিয়ে রাখছি। শুভেচ্ছা।
নমুনা পেশ করলাম। ছবিটা ঘোলা দেখাচ্ছে!
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৩ রাত ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


