আমাদের গ্রামের রাস্তা গুলো মোটামুটি ভাল, নাই মামার চেয়ে কানা মামা। আজকাল কিছু রাস্তা সলিং করে দেয়ার চেষ্টা চলছে তবে বেশীর ভাগই এখনো কাঁচা। তবে ব্যক্তি উদ্দোগে কিছু রাস্তা নিজেরাই বেশ ভাল করে ফেলেছে। আমাদের এলাকায় ধনী লোকের অভাব নাই। প্রায় প্রতিটা বাড়ীতেই প্রবাসী আছে এবং এই সকল প্রবাসীরা অনেক দিন থেকেই প্রবাসী বলে মালামাল ভাল কামিয়েছে। কথা বললে অনেক বলতে হবে, তাই কম বলি। ধনী হয়েই ধানের জমিতে বাড়ী করে ফেলা আমাদের এলাকার এই অশিক্ষিত(!) ধনীদের একটা কর্ম। এখন গ্রামে তেমন ধানী জমি নেই! একদিন আমাদের গ্রাম আর গ্রাম থাকবে না, শহর হয়ে যাবে! চলুন গ্রামের রাস্তা/বাড়ী দেখি।
রাস্তা ১- এটা আমাদের গ্রামের প্রধান রাস্তা। এটি খানিক পাকা!
রাস্তা ২- সোনামনি হেঁটে কোথায় যাচ্ছে?
রাস্তা ৩- রাস্তার ধারের গাছ পালা দেখার মত। আমাদের গ্রামে প্রচুর গাছগাছালি।
রাস্তা ৪- গ্রামের বুক চিরে বড় রাস্তা। কত মন্ত্রী মিনিষ্টার এই রাস্তা দিয়ে গেল এল!
রাস্তা ৫- উত্তরের রাস্তা গুলোর এখনো উন্নতি নেই। হচ্ছে, গাছ পালা লাগাচ্ছে!
রাস্তা ৬- অনেক বাড়ীতে এখনো গাড়ী প্রবেশ করতে পারে না। অথচ ওই সকল বাড়ীর কারো না কারো গাড়ী আছে।
এটি আমাদের পাশের গ্রামের রাস্তা! রাস্তা দেখে মনে হয় ওরা আমাদের গ্রাম থেকে ধনী গ্রাম!
বহু বছর আগে তিনি গ্রাম ছেড়ে জাপান গিয়েছিলেন, ফিরে এসে এখন বাড়ী বানাচ্ছেন। আমাদের গ্রামে বেশ কয়েকটা হিন্দু পরিবার/বাড়ী আছে, উপরওয়ালার ইচ্ছায় উনার সবাই এখন বেশ প্রতিষ্ঠিত এবং সবাই পাকা বাড়ীতে বসবাস করেন।
পাশের গ্রামের বাড়ী! দেখে মাথা ঘুরে যায়! দুই ভাই দুই বাড়ী বানিয়েছেন বলতে গেলে ধানের ক্ষেতেই!
আমি গ্রাম ভালবাসি, একদিন গ্রামেই চলে যাব! তোমাদের ঢাকা শহরে আমি থাকবো না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



