মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা ডিজিটাল বাংলাদেশ করছেন। ২০২১ সালে সব কিছুই ডিজিটাল করে ফেলবেন। বড়ই খুশির খবর বটেই। কিন্তু ২০২১ সালে বাংলাদেশে আপনারা ডিজিটাল ব্যবস্থ্যা ব্যবহার করার জন্য সুস্থ্য মানুষ পাবেন কি না আমি সন্দেহ পোষন করি!
দেশের প্রতিটা খাদ্যে যে হারে ভেজাল দিচ্ছে তাতে আমি নিশ্চিত, ২০২১ সালে রোগ বিহীন মানুষ আপনারা পাবেন না। আমরা সাধারণত ফলফলাদি কিনি না! আমরা জানি দেশে পাওয়া সব ফলেই ভেজাল।
গত পাঁচ দিন আগে আমাদের বাসায় একজন মেহমান আসেন এবং তিনি দুইপদের ফল নিয়ে আসেন, আপেল এবং মাল্টা। কেহ খাচ্ছে না বলে টেবিলে পড়েই আছে এই পাঁচ দিন! তবে এই ফল গুলো পাঁচ দিনে একটুও বদলায় নাই। এই মাত্র ছবি তুলে দেখে এলাম!
(দয়া করে খাদ্যে ভেজাল রোধ করুন, ভেজালকারীদের ফাঁসির ব্যবস্থা করে একটা নুতন বাংলাদেশ গড়ুন। ভোট আপনার চাইতে হবে না, পড়বেই। আর তা না হলে, যত কথাই বলুন, ভোট পড়বে না! সবার আগে মানুষ সত্য।)
ভেজালের বিরুদ্ধে যারা কথা বলছেন না, তারা কারো বন্ধু হতে পারেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




