প্রথমে ভাবছিলাম এক পর্বে শেষ করবো। ছবি দিতে গিয়ে বুঝতে পারলাম, এত ছবি এক পর্বে দেয়া উচিত হবে না! কারন নেট লাই স্লো এবং ছবি আপলোড এবং ভিউতেও সমস্যা হবে। এর পর ২য় পর্ব দেয়ার পর, শুক্রবারের জুম্মার নামাজে চলে গেলাম, ভাবছিলাম এখানে আপডেট দিয়ে শেষ করে দেব। এসে খেয়ে দেয়ে দেখলাম, এই পর্ব ৩য় পৃষ্টার কাছাকাছি চলে গেছে! তাই ২য় পর্বকে আর আপডেট করতে ইচ্ছা হচ্ছে না। কাজে কাজেই ৩য় পর্ব!
চুপে চুপে আমার রেসিপি ব্লগ দেখেন আমাদের এক বোন, রেবেকা হোসেন। ঈদের দিন তিনি তার গরুর ছবি দিয়েছিলেন এবং আমি সেই গরুর ছবিতে কমেন্ট করি। এতে তিনি তার অবস্থান আমার কাছে পরিস্কার করেছেন। ঈদের দিনে আমি তার চিঠি পেয়ে এতই আনন্দিত হয়েছি যে বলার কিছু খুঁজে পাই নাই। চিঠিটা এখানে তুলে দিচ্ছি, কোপালে যা আছে হবে! হা হা হা। (না, থাক এত বড় চিঠি যে!)
ফেইসবুকে আমার নিউজ লাইনে যে কয়েকজন নারী তাদের গরুর ছবি দিয়েছেন তাদের মধ্যে প্রথমে বোন বেরেকা হোসেন এবং পরে বোন তাসনেভা। নারীদের সব কিছুতেই এগিয়ে আসা উচিত। গরুর ছবি দিতে পিছিয়ে থাকবেন কেন? (এই গরুটা মনে হয় ইন্ডিয়ান, অবশ্য ইন্ডিয়ান গরুর ছবি কমই দেখেছি এবার)
বেশ কয়েকটা যুগল ছবি পেয়েছি! হা হা হা... গরুর সাথে ছবি তুলতে অনেক অনেক মজা। আমার ছোট সোনামনিরা এই ব্যাপারে অনেক অনেক আনন্দ পায়! ছবিটা বোন রওশন আরা টাইম লাইন থেকে নেয়া।
ফেইসবুকের এক বন্ধু তারেক হায়দারের তোলা ছবি! গরু বসে আছে, কাছে যেতে ভয় কি!
শরীফ উদ্দিন কাশ্মির ভাইয়ের টাইম লাইনের ছবি। হা হা হা...। অদ্ভুত কম্পোজিশন! গরুরাও যে মডেল হতে পারে এই ছবিটা সেই প্রমান বহন করে!
কবি ইমেল নাঈম ভাইয়ের গরু! গরু নিয়ে কোন কবিতা হল কি না, জিজ্ঞেস করে আসি!
বিখ্যাত ব্লগার এবং ডাক্তার আমার প্রিয় নিয়াজ ভাইয়ের গরুর ছবি! নিয়াজ ভাইয়ের সাথে আমার সম্পর্ক বেশ চমৎকার, কথা বলায় আমার ১০০% স্বাধীনতা আছে। আমি ফেইসবুকে এই গরুর বিচি নিয়ে হালকা জোঁক করি, আমার কমেন্টে আরো পাঁচটা লাইক আসে, মজার ব্যাপার নিয়াজভাই নিজেও কমেন্ট লাইক করেছেন! একেই বলে ভাল মানুষ! হা হা হা...
এই ছবিটা কি করে আমার কাছে এল বুঝতে পারছি না! গরু লাল কিছু পছন্দ করে না এটা জেনেও কেন যে, লাল! আহ...।
আমার ছবি সংগ্রহ! পর্ব ৩ (ব্লগার/ফেইসবুকারদের কোরবানীর গরু/ছাগল!)
আমার ছবি সংগ্রহ! পর্ব ২ (ব্লগার/ফেইসবুকারদের কোরবানীর গরু/ছাগল!)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


