আমি সাধারণত দুঃখ কষ্টের ছবি তুলি না। কারন এই দেশে যে দিকেই তাকাই সব আমার কাছে দুঃখের এবং কষ্টের! বাসা থেকে নেমে রাস্তায় বের হলেই একে একে চোখে সেই কষ্ট দুঃখের ছবি পড়তেই থাকে। চলতি পথে নিজেও সেই কষ্ট দুঃখে পড়েই থাকি!
আমি সব সময়ে রাস্তায় যে দুঃখের এবং কষ্টের ছবি দেখি তা হচ্ছে আমাদের গরীব রিক্সা এবং সি এন জি চালক ভাইদের এবং সাথে পাবলিক বাস সার্ভিস গুলোর যাতে উঠে আমাদের গরীব সাধারন নাগরিকরাই। আমি বুঝি না, আমাদের ট্রাফিক পুলিশ ভাইরা কেন এদেরই টার্গেট করেই আটকাতে থাকেন। প্রতিদিন ঢাকায় কত রিক্সা এবং সি এন জি চালক এদের ফাঁদে পড়ে বিনা রুজিতে বাসায় ফিরে যান!
ধনীরা প্রতিদিন, প্রতিনিয়ত আইন ভাঙ্গেন, কাগজ পত্র ছাড়া কোটি টাকার গাড়ী নিয়ে রাস্তায় বের হয়ে পড়েন, আমি কখনোই দেখি না এমন একটা গাড়ী থামিয়ে ট্রাফিক পুলিশ ভাইরা এদের চেক করেন। বাস্তবিক পক্ষে আসলে এই সব গাড়ী থামাতে উনাদের সাহসই হয় না।
দুঃখের এই দেশে সব আইন কানুনই গরীব জনগণের জন্য! ধনীরা থাক না, সব কিছুরই উর্ধে! সরকার এই নীতিতেই আছেন বটে!
আশা করি এই গরীব দুঃখী মানুষ গুলো একদিন জেগে উঠবেই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



