গত কয়েকদিন আগে বেইলী রোডে একটা মার্কেটের সামনে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলাম। (এখানে উল্লেখ্য যে, মার্কেটের মালিক আমার বন্ধুরাই, হা হা হা। কাজে কাজে এই মার্কেটের যে কোন জায়গাতে আড্ডা দেয়া আমাদের জন্য কোন ব্যাপার না! এই বুইড়্যা বয়সেও আমাদের আড্ডা চলছে!)
ঠিক এমনি সময়ে আমাদের সামনে দিয়ে একজন ভদ্র মহিলা এগিয়ে মার্কেটে প্রবেশের চেষ্টা করছেন কিন্তু তিনি কিছুতেই তার সাথে আনা কুকুরকে রেখে মার্কেটে প্রবেশ করতে পারছিলেন না। পরে আমাদের সহায়তায় তিনি কুকুরের চোখ ফাঁকি দিয়ে মার্কেটে প্রবেশ করেন। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম, তিনি যতক্ষণ না মার্কেট থেকে বের হলেন ততক্ষন কুকুরটা মার্কেটের ব্যস্ত সিঁড়িতেই উনার জন্য অপেক্ষা করল। তিনি ফিরে আসার পর আবার পিছে পিছে কুকুরটা চলে গেল!
ছবি ১
ছবি ২
ছবি ৩
তিনি ঘন্টা খানেক মার্কেটের ভিতরে ছিলেন, কুকুরটাও ঘন্টা খানেক এই সিড়িতে বসেই ছিল।
মানুষের প্রতি নানান প্রানীর এই মায়া মমতা আসলেই দেখার বিষয়!
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৪ রাত ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



