সবই আমাদের কপাল! যতদুর মনে পড়ে আমি গত ১৯৮০ সাল থেকেই কাকরাইল, শান্তিনগর, বেইলী রোড, মালিবাগ, শান্তিবাগ, রাজারবাগ, শহীদবাদ, মৌচাক এলাকায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে উঠা দেখে আসছি (এর আগে থেকেও হয়ত চলে আসছে)! এই এলাকার মানুষেরা এবং যারা এই এলাকা গুলো পার হয়ে কাজে যান তাদের কষ্ট আমি সেই কবে থেকেই দেখে আসছি! কত সরকার এল আর গেল! পরিবর্তন তেমন কিছুই চোখে পড়লো না! (সামান্য কিছু কাজ এরশাদের শাসনামলে সময়ে হয়েছিল বলে দেখেছি, রাস্তা কিছুটা উচ্চু এবং কমলাপুরে তিনি পানি টানা মটর বসিয়েছিলেন বলে মনে পড়ে।)
যাই হোক আজ বারটায় রামপুরা থেকে অফিসের উদ্দেশে নয়াপল্টনে বের হয়ে বেলা তিনটায় অফিসে এই এলাকা গুলো পার হয়ে এসেছি! তিনটায় আফিসে আসার পর সবাই আমার দিকে এমন ভাবে চাইছিলো যে, আমি যেন চিড়িয়াখানার কোন জন্তু!
কারে দোষ দিবো! যানযটে যে সময় নষ্ট করছি তার জন্য দায়ী কে? ভেবে কিছু বের করতে পারছি না।
আফসোস এবং দীর্ঘশ্বাস! নালত এই সকল সরকারের প্রতি, যারা বছরের পর বছর ক্ষমতায় থেকেও গনমানুষের জন্য কিছু করে না!
ছবিঃ এনামুল গনি শ্যামল, বেইলী রোড।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




