নুতন পেয়ে পুরাতনকে আমরা ফেলে দেই! এমন কি মনে রাখার প্রয়োজন বোধ করি না। এই তো স্বাদের দুনিয়া! কিছুক্ষন আগে কম্পিউটার নিয়ে ভাবছিলাম, আমার এক বছরের পোলাও এখন কম্পিউটারে গান শুনে, মাউস হাত দিয়ে মনিটরে নাড়ায়! আহ, কি দিন আইছে! অথচ আমি কেমন কম্পিউটার দিয়ে শুরু করেছিলাম! ১৯৮৪ সালে আমি প্রথম কম্পিউটার দেখি, এক বন্ধুর অফিসে তার বস মেরিকা থেকে কিনে এনেছিল এবং সেটা ছিল, ম্যাকিন্টোস কম্পিউটার। রুমে জুতা খুলে প্রবেশ করতে হত! হা হা হা। ছুঁয়ে দেখতেও বারন ছিল!

পরে ১৯৮৫ সালে আমার বাবা আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনের কম্পিউটার সেন্টারে ভর্তি করিয়ে দেন এবং সেখানেই প্রথম কম্পিউটারে হাতে খড়ি! প্রতি প্যাকেজ তিন মাসের ডস, ওয়ার্ড, লোটাস ১২৩! মোট নয় মাস!

তখন আর মাত্র ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এমন সর্ট কোর্স চালু ছিল! যাই হোক, সহজে কম্পিউটারের মারপ্যাঁচ ধরে ফেলেছিলাম! এবং বাসা পালিয়ে আমার জীবনের প্রথম চাকুরী চট্রগ্রামে 'কম্পিউটার হোম' এ কম্পিউটার প্রশিক্ষক।

এই রকম ফ্লপি দিয়েই আমরা কম্পিউটার চালাতাম।

ডস এবং লোটাস ওয়ান, টু, থ্রী ছিল আমার প্রধান বিষয়।

জটিল, সেল টু সেল!

দুনিয়ার হিসাব নিকাশ কত সোজা!
(সামুতে পোষ্ট দেয়া সত্যই কঠিন কাজ, আমার বড় লেখাটা এই মাত্র হারিয়ে ফেললাম! আবার এডিট করে কয়েকটা ছবি লাগালাম কিন্তু লেখা গুলো আবার লিখতে ইচ্ছা হচ্ছে না!
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



