ফেবুতে আমি অনেক অনেকে ফলো করে চলি! পুরানো ব্যাপার। জনাব মাইনুল আহসান সাবের এবং জনাব গোলাম মূর্তজা সাহেবদের স্ট্যাটাস পড়ে ব্যাপক আনন্দ পাই। এই দুইজন বলেই চলছেন! এদের দুইজনকে যুদ্ধ পরবর্তি প্রজন্ম বলা যায় এবং উনারা ব্যাপক পড়াশুনা করেই লিখেন বলে জানি।
(Moinul Ahsan Saber)
প্রধানমন্ত্রী ও শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যঙ্গ গান রচনা ও প্রচার করার অভিযোগে এক তরুণের সাত বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও ছয়মাস কারাদণ্ড) হয়েছে। এই আইন ও শাস্তির পরিমাণ নিয়ে কথা না বলে আমরা বরং অন্য দুই সাধারণ মামলার রায় দেখি।
এক কিশোরীকে ধর্ষণ ও তা ভিডিও ( মনে রাখুন, ধর্ষণ ও ভিডিও) করার অপরাধে নরসিংদীর এক তরুণকে ভ্রাম্যমাণ আদালত দু বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। ওদিকে চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ওষুধ পুনরায় প্যাকেট ও বোতলজাত করা ও অনুমোদনহীন ওষুধ (মনে রাখুন, হাজার হাজার মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। মারাও যেতে পারে) তৈরির জন্য কারখানার প্ল্যান্ট ব্যবস্থাপককে দু বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
হয়তো ঠিকই আছে। আমিই অপরাধের ধরন ও শাস্তির পরিমাণ বুঝতে পারছি না।
(Golam Mortoza)
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের বক্তব্য শুনলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া ত্রুটিপূর্ণ, প্রশ্ন এমনভাবে কঠিন করা হয়েছে যাতে ছাত্রছাত্রীরা পাস করতে না পারে, প্রশ্ন কঠিন করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে ...ষড়যন্ত্র তত্ত্ব ...আরও কি কি যেন বললেন হাত পা নেড়ে উত্তেজিত ভঙ্গিতে ...আইন পরিবর্তনের হুমকি দিলেন ...
এ কোন নূরুল ইসলাম নাহিদকে দেখছি ...
আপনি যে দল মতের মানুষই হন না কেন, নূরুল ইসলাম নাহিদের এই বক্তব্য শুনে কোনোভাবেই ভাবতে পারবেন না যে, তিনি একজন সুস্থ মানুষ ...
আল্লাহ ছাড়া কি বাংলাদেশকে দেখাশোনার কেউ নেই?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




