বাজার সদাই আমি একটু বেশী করি, রেসিপি লিখি বলে হয়ত! রাতে অফিস ফিরতি পথে বাজার না হয়ে এলে আমার পেটের ভাত হজম হয় না। আমি রাতে বাজার করি তবে শুক্রবার সকালে মাসের বাজার করে ফেলি। মধ্যবিত্ত পরিবারে মাসে বাজার করা ছাড়া উপায় নেই, মাসের শেষের দিকে টাকা থাকে না, ফলে নানা অসুবিধায় পড়তে হয়। ঘরে অন্তত মাল মশলা থাকলে চিন্তা কিছুটা কমে যায়! যাই হোক, যারা প্রবাসে আছেন, তাদের জন্য বর্তমানের আমাদের দেশের নানান জিনিষের বাজার দর জানিয়ে দিচ্ছি। যারা অনেক আগে প্রবাসী হয়ে গেছেন তারা বর্তমানের দ্রব্যাদি্র মুল্য জেনে নিশ্চয় আনন্দিত হবেন। আর যারা দেশে আছেন তারা দাম গুলো মিলিয়ে নিতে পারেন। চলুন দেখে ফেলি!
চিনি - ৪৯ টাকা কেজি
লবন - ২৫ টাকা কেজি
চা পাতা - ১৩৯ টাকা, ৪০০ গ্রাম
হারপিক টোটাল - ৫৫ টাকা, ৪০০ গ্রাম
গুড়া দুধ - ৩১৪ টাকা, ৪০০ গ্রাম
গুড়া মরিচ - ৪০ টাকা, ১০০ গ্রাম
গুড়া মরিচ - ৩৪ টাকা, ১০০ গ্রাম
সয়াবিন তেল - ৫২০ টাকা, ৫ লিটার
আটা - ৩৬ টাকা কেজি
ময়দা - ৪৫ টাকা কেজি
সুজি - ৩০ টাকা, ৫০০ গ্রাম
ভিম ডিস ওয়াস বার - ৩০ টাকা
লন্ডী সোপ - ১৫ টাকা, ১৩০ গ্রাম
গুড়া সাবান - ৩২ টাকা, ২০০ গ্রাম
পেঁয়াজ, ইন্ডিয়ান - ৩০ টাকা, কেজি
পেঁয়াজ, বাংলাদেশী - ৩৫ টাকা, কেজি
রসুন, বাংলাদেশী - ৮০ টাকা, কেজি
চাল - ৪৪ থেকে ৫২ টাকা, কেজি, নানান প্রকারের
পোলাউ চাল - ৯০ টাকা থেকে ১১০ টাকা, কেজি
মাছ, তেলাপিয়া মাঝারি - ১৪০ টাকা কেজি
মাছ, তেলাপিয়া, ছোট - ১১০ টাকা কেজি
মাছ, তেলাপিয়াম বড় - ১৮০ টাকা কেজি
মাছ, পাঙ্গাস - ১৩০ টাকা কেজি
মাছ, রুই - ২২০ টাকা কেজি
মাছ, মৃগেল - ৩০০ টাকা কেজি
মাছ, বাইম বড় - ৪৫০ টাকা, কেজি
মাছ, চিংড়ি, মাঝারি সাইজ - ৪৫০ টাকা
মাছ, চিংড়ি, বড় - ৬০০ টাকা, কেজি
মাছ, শিং, মাঝারি - ৬০০ টাকা, কেজি
মাছ, শিং, বড় - ৭৫০ টাকা, কেজি
ডিম, ফার্ম - ৯০ টাকা, ডজন
ডিম, দেশী - ১১০ টাকা, ডজন
ডিম, হাঁস - ১২০ টাকা, ডজন
(আরো আছে, বাকী গুলো একটু পরেই তুলে দিচ্ছি! কাজের চাপে একটু বাইরে বের হতে হচ্ছে। সরি।)
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




