somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

বিচিত্র পেশাঃ ২০ (জয়নাল ভাইয়ের ফ্রুট মিক্স শরবত)

২৩ শে মে, ২০১৫ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খাবার দাবার দেখলে কে না থেমে যায়! সদর ঘাটের রাস্তায় এমনি এই গরমে এমন সুন্দর করে শরবতের পশরা সাজিয়ে বসেছেন যে, দেখলেই পান করতে ইচ্ছা করবে! কোন হাকডাক ছাড়া নিরন্তর বিক্রি করে চলছেন রাস্তার ফুটপাতে বসা দুই জন শরবত বিক্রেতা। ক্রেতার অভাব নেই, গ্লাসের পর গ্লাস বিক্রি হয়ে যাচ্ছে। এই গরমে নানান বয়সের মানুষ এসেই পান করে টাকা দিয়ে চলে যাচ্ছে।

অনেকদিন পর আমি সদরঘাট গিয়ে এই এক শরবত বিক্রেতার পিছনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখছিলাম। মানুষ দেখা পাশাপাশি এই সব বিক্রেতার সাথে কথা বলা এবং তাদের পন্য দেখা আমার বিশেষ পছন্দের কাজ। পরে কিছু কথা বলি, নাম জয়নাল। বাড়ী মুন্সীগঞ্জ। অনেকদিন ধরে এই ঢাকা শহরে আছেন, তবে কোন নিজস্ব ব্যবসা তেমন দাড়া করাতে পারেন নাই, এখনো চেষ্টা করে যাচ্ছেন।

- এই শরবতের ব্যবসা মাথায় কি করে এল?
; (হেসে ফেলেন) কত কিছুই তো করি? সব সিজনে কি আর সরবত চলে?
- এই শরবত বানানো কার কাছে শিখলেন?
; আমার ওস্তাদ আমি নিজেই। আগে অনেককেই এই শরবত বিক্রি করতে দেখতাম, দেখে দেখেই শেখা বলা চলে।
- শরবতে কি কি দেন?
; প্রায় ২০ ধরনের আইটেম (ফলাফলাদি বেশী) (কিছু নাম বলে চলেছেন)
- চিনি কোনটা দেন?
; কেন সাধারন চিনি দেই।
- ভেজাল কিছু দেন?
; ভেজাল কি দেব।

এদিকে আমাদের কথা ফাঁকে তিনি আপেল কুঁচি কেটে চলছেন, বরফ নাড়িয়ে দিচ্ছেন, মাঝে কয়েকজন কাষ্টমার বিদায় করছেন। আমি এক সময়ে লক্ষ করলাম, তিনি নিজে এক গ্লাস শরবত নিলেন এবং তা পান করছেন, থেমে থেমে। আমি জিজ্ঞেস করলাম।


- নিজের বানানো শরবত নিজে পান করছেন?
; (জয়নাল ভাই আবারো হেসে দিলেন) কেন আমার কি পিপাসা পায় না!


জয়নাল ভাইয়ের নিজের এই শরবত পান করা দেখে আমিও এক গ্লাসের ওর্ডার দিলাম। বললাম, একটু বেশী ঠান্ডা চাই। জয়নাল ভাই, আমার জন্য শরবতের যে কোনায় বরফ খন্ড তার পাশ থেকেই চামচ দিয়ে আমার জন্য শরবত উঠিয়ে গ্লাসে নিলেন। আমার হাতে এগিয়ে দিলেন।


আমি পান করে পরিতৃপ্ত হয়েছি।

যাই হোক, কথা থেকে যায়, আমাদের দেশের এই পথের ধারের এই ধরনের খাবার কতটুকূ নিরাপদ এবং স্বাস্থ্য সম্মত। এটার আসলে কোন জবাব পাওয়া যায় না।
১। পানি ভাল কি না।
২। যে সব ফলফলাদি দিচ্ছে তা কতটুকু নিরাপদ।

জয়নাল ভাই নিজে কোন খাদ্য রঙ বা ভেজাল কিছু দিচ্ছেন না তবুও তার ব্যবহার করা উপাদান নিয়ে কথা থেকে যায়। এবং আমাদের দেশের পানি এবং ফলফলাদি নিয়ে কথা তো সেই কবে থেকে চালু আছে।

যাই হোক, আপনি যদি কোন ফাইফ স্টার হোটেলেও এমন শরবত খেয়ে থাকেন, সেখানেও এমন ফলের ব্যবহারি হয়ে থাকবে। পানিটা হয়ত ভাল মিলবে। আপেল, আঙ্গুর, মাল্টা, খেজুর, খুরমা তারাও এমনি বাজার থেকে কিনে নেবে! আমরা বা আমাদের সরকার যতক্ষন পর্যন্ত নিরাপদ খাবারের ব্যবস্থা বা কঠোর শাস্তির মাধ্যমে ভেজাল মুক্ত করতে পারবে না, ততদিন আমি আপনি কেহই নিরাপদ নয়।

যাই হোক, বেঁচে থাকার তাগিদেই আমাদের এই ধরনের পেশায় আস্তে হয়, চলে আমাদের জীবিকা। পাঁচ ওয়াক্ত নামাজী আমি এই শরবত বিক্রেতা জয়নাল ভাইয়ের আরো সাফল্য কামনা করি। অন্তত তিনি যেন এই খোলা আকাশ ছেড়ে তার ব্যবসা কোন সুন্দর দোকানে নিয়ে যেতে পারেন।

ব্লগ লেখার আগেই ফেবুতে ছবিটা ছাপিয়ে দেই, লিঙ্কে এই শরবত নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে, সবাই এমন শরবত খাবার বিপক্ষেই মতামত দিয়েছেন। জয়নাল ভাইয়ের ফ্রুট মিক্স শরবত!


বিচিত্র পেশাঃ ১৯
http://www.somewhereinblog.net/blog/udraji/30036990
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৫ রাত ৯:৪৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×