somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সামান্য ভাবনা চিন্তা!

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

* বর্তমান বাংলাদেশে এখন যাদের বয়স পঞ্চাশ বা তার উর্ধে, তাদের আমি অভিজ্ঞ নাগরিক বলবো। এরা মোটামুটি গুটি বসন্ত, কলেরা, হাম, পলিও, খুঁজলি প্যাঁচরা, আগুলের চিপা চাপায় গা বিচি, নানান চর্ম রোগ ইত্যাদি পরোক্ষ/প্রতক্ষ্য করে আসছে। ১৯৭৩ থেকে ১৯৭৫ সালের অনেক ঘটনা এখনো আমার আলি ঝালি মনে আছে! আমাদের গ্রামে কলেরা লেগেছিল, অনেক বাড়ির মানুষ এই কলেরাতে মারা যায়, বলা চলে প্রায় ঘরে ঘরে একজন/দুইজন নাই হয়ে গিয়েছিল! স্বাধীনতার পরবর্তি জেনারেশন এই সবের ভয়াবহতা তেমন বুঝতেও পারছে না! এখন মনে হয় স্কুল কলেজে এই সব বিষয় পাড়ানো হয় না বা বাস্তব ইতিহাস চর্চা করা হয় না, সব লুকিয়ে চাপিয়ে দেশ পরিচালনায় ব্যস্ত সরকার প্রধান! কথাটা ভুল বললাম কি না, জানতে চাইলে 'করোনা' ভাইরাস নিয়ে কোন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীর সাথে আলোচনা করে দেখুন, দেখবেন কি ভাব ছাড়া অবস্থা জ্ঞানের! জ্ঞান আরোহনের মুল যদি অভিজ্ঞতা বা সাক্ষাত লব্ধ হয়, তবে দেশ এগুবে কি করে? দেখে বা শুনেও যে অভিজ্ঞতা নেয়া যায়, তা এখন আর হচ্ছেই না!

* বাংলাদেশের প্রায় মানুষই এখন লোভী, প্রতারক এবং আইন অমান্যকারী (আমি সহ), কথাটা শুনতে খারাপ লাগলেও আমি যা দেখছি তাই বলে দিলাম! যে যত বেশি অর্থের মালিক বা ক্ষমতাবান, সে তত বেশি এই কু-গুন গুলোর অধিকারী এখন! তবে এই পরিস্থিতি একদিনে হয় নাই, ভুল শাসন ব্যবস্থায় থেকে থেকে বা ভুল প্রশাসকদের সাহায্যেই এই অবস্থা, এখন চরম পরিণতি! সব চেয়ে দুঃখের ব্যাপার, দেশের গন মানুষের (যারা সরকারী চাকুরী করেন, তারাও গনমানুষ, তাঁরা দিনের একটা বিশেষ সময়ের জন্য সরকারী, অবসরে গেলে পুরাই গনমানুষ, কথাটাও আর কারো কল্পনায় নেই) জন্য যে আইন আছে, তা এখন আর কেহই মানে না, এমন কি এই আইনের প্রতি যে ভয় বা শ্রদ্ধা থাকা দরকার, সেটাও এখন আর অবশিষ্ট নেই!

* একজন লেখক/লেখিকা যত বেশীমাত্রায় পাঠক/পাঠিকা সামলাতে চেষ্টা করবেন ততই তার লেখার মৃত্যু ঘটতে থাকবে! আর লেখক/লেখিকা যদি টুইটার/ফেইসবুক/টিকটকে এক্টিভ থাকেন, তবে তার লেখার ধীরে ধীরে মৃত্যু নিশ্চিত, এক সময় আসবে তিনি আর লিখতেই পারবেন না! লেখক/লেখিকারা নিভৃতকর্মী হলেই তার কর্ম সাধনার ভাল গতি হয়, তার তো একটাই চাহিদা, অমরত্ব!

* অনলাইনেও শ্রেণী ভেদ আছে, ধনীরা ধনীদের সাথে, শিল্পী সাহিত্যিকরা তাদের সাথে, গরীবেরা গরীবদের সাথেই থাকে।! নিজের অবস্থা না বুঝে ভেক ধরে আপনি যদি কারো সাথে মিলতে চান তবে সেটা খুব সাময়িক হবে বা টিকে থাকতে পারবেন না!

* বাংলাদেশের স্বামীরা স্ত্রীকে যত সহজে 'আই লাভ ইউ' বলে, স্ত্রীরা তা মোটেই নয়! স্ত্রীরা ভাবে স্বামীকে 'আই লাভ ইউ' বললে মাথায় উঠে যাবে! উনারা যানেন, বান্দর মাথায় উঠালে নামানো কঠিন!

(ভাবনা চিন্তা)
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৩
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×