somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

দুই প্রেসিডেন্ট নিয়ে সামান্য ভাবনা!

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাই কাজ তো খৈ ভাঁজের মত আজ সন্ধ্যা থেকে দুই কোরিয়ার প্রেসিডন্টদ্বয় নিয়ে অনেক অনেক তথ্য দেখলাম। দুইজনকে দুই মেরুর বাসিন্দা মনে হল, অনেকটা নরম গরম টাইপের লোক দুইজন, তবে একজায়গাতে দুইজনের মিল, দুইজনই খাঁটি দেশ প্রেমিক!

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের নাম মিঃ মুন জো ইন, ইনি পেশায় উকিল ছিলেন, মানবতা নিয়ে কাজ করতেন, দীর্ঘদিন গনতান্তিক পার্টির লিডার ছিলেন, এর পর ২০১৭ সালে নির্বাচনের মাধ্য দিয়ে তার পার্টি ক্ষমতায় আসে এবং তিনি দেশের ১২তম প্রেসিডেন্ট নির্বাচিত হন, বর্তমান বয়স ৬৭ বছর। তার প্রসঙ্গে যা জানলাম, হ্যাঁ, তিনি একদম খাঁটি একজন ভদ্রলোক বটেই, আচার আচ্রন এতই মার্জিত যে, আমি তার বেশ কিছু ভিডিও দেখে অভিভূত হয়েছি। তার মাথা নত করে কথা বলা, অন্যের দিকে হাত বাড়ানোর ভঙ্গি রীতিমত সন্মানের এবং মনে রাখার মত। সাউথ কোরিয়া মুলত নিয়ন্ত্রিত হয় কাগজ কলমে, প্রতিটা ক্ষেত্রে তাদের নীতিমালা আছে, সেই নীতিতে দেশ পরিচালিত হয়, নীতির বাইরে গেলেই বিচার ব্যবস্থায় আটকা পড়তে হয়, বিচার ব্যবস্থার ভয়ে সাধারন মানুষ খুব সুন্দর চলাফেরা করতে বাধ্য। দেশে যখন যে সমস্যা আসে, সেই সমস্যা নিয়ে একদল বিজ্ঞ মানুষ কাজ করে এবং তাদের মতামতেই নুতন নীতি তৈরী হয়, সেই নীতি জাতীয় নীতিতে যোগ হয়। খুব সাধারন, যে কোন ব্যাক্তি নিজকে যোগ্য করে তুলে নিজকে সর্বোচ্চ পর্যায়ে নিতে পারে বা ধনী হতে পারে।

অন্যদিকে নর্থ কোরিয়ার প্রেসিডেন্টের নাম আপনারা নিশ্চয় শুনেছেন, হ্যাঁ, তিনি মিঃ কিম জং উন, উনার কোন পেশা ছিল না, দাদা এবং বাবার পর তিনি ২০১১ সালে ক্ষমতায় আসেন এবং সেই থেকে আছেন, বত্তমান বয়স ৩৬ বছর (তার জন্ম সাল নিয়ে ঘাপলা আছে, কেহ কেহ মনে করে ১৯৮২, কেহ ১৯৮৩ আবার কেহ বলে ১৯৮৪), তিনি তার পিতার ২য় সন্তান এবং ছোট থেকে তার বুদ্ধিমাত্রার জন্য তার পিতা তাকে বিশেষ স্নেহ করতেন। তার কর্মকাণ্ডের অনেক কিছুই দেখলাম, পড়লাম, মুলত তিনি কোথায় যেয়ে থামবেন সেটাই দুনিয়ার দেখার বিষয় হয়ে দাঁড়াবে আগামীতে। নর্থ কোরিয়াতে মুলত তিনি যা বলেন বা চিন্তা করেন সেটাই কথা, সেটাই নীতি, তার পরিচালিত একটা রাজনৈতিক দল আছে, ওয়ার্কাস পার্টি, এক দলীয় শাসন ব্যবস্থা। এর বাইরে যাবার কারো কোন উপায় নেই। তিনি ক্ষ্মতা চর্চায় নিজকে এতই উচ্চুতে নিয়ে গেছেন যে, তার মত করে চুল কাটাও তার দেশের জনগন চিন্তা পারে না! তার লাইফ স্টাইল দিনের পর দিন সারা বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠছে।

দুইজনকেই আমার ভাল লেগেছে।! যে কোন দেশের প্রশাসনিক ব্যবস্থা মুলত কঠোর হওয়া দরকার। দুইজন দুই ভুমিকায় থেকেও দেশ পরিচালিত হচ্ছে কঠোর আইনে, মন্দ কি! যেখানেই সমস্যা সেখানেই তাদের ভুমিকা আছে।

সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ২:০১
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×