somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

প্রজেক্ট হিলসাঃ আমার সামান্য মতামত

০১ লা জুন, ২০২১ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'প্রজেক্ট হিলসা' নিয়ে অনেক গুলো ভিডিও ব্লগ দেখলাম! প্রায় সব ব্লগেই এই ভিডিও ব্লগারেরা বেশ বিরক্ত প্রকাশ করছে, দাম বেশী, একটা টুকরা মাছের দাম ২০০ টাকা কেন? এদের মনে হয় এই ঢাকা শহরে মাধ্যম মানের হোটেলেও খাবার অভিজ্ঞতা নেই, ফকিরাপুল, পল্টনের হোটেল গুলোতেও এক টুকরা শর্ষে ইলিশ মাছ ২০০ থেকে ২৫০ টাকা বিক্রি করে। সাধারন এক টুকরা রুই মাছের দামও পড়ে ১৫০ থেকে ১৮০ টাকা! বেয়াল, কই, বাইম মাছ, শিং এদের দামও এমন! এর চেয়ে বড় অঞ্চলের বা বড় হোটেলের কথা বললাম না। ফুটপাতের চা খেয়ে আমরা অনেকে অভ্যস্থ (আমিও এই চা পান করি), ঠিক এমন বা পরিবেশনায় আরো অনেক উন্নত চা ৫/৭ তারা হোটেলে কত, সাড়ে তিনশত থেকে শুরু হয়, সেটা নিয়ে কি কোন প্রশ্ন তোলা যায়!

'প্রজেক্ট হিলসা' একটা বিশাল ইনভেস্টমেন্ট (এই লোক বা এরা কারা এই সাহস দেখিয়েছে, তা জানি না, তবে প্রজেক্টের বিশালতা বুঝা যায়), তারা যা ইনভেষ্ট করেছে, তাতে তারা খাবারের দাম তাদের মত করেই রাখতে পারে, তবে সরকারের ১৫% ভ্যাট সরকার পাচ্ছে কি না সেটা জানা যেতে পারে এবং এই টাকা যেন সরকার পায় তার উপায় যেন থাকে। সার্ভিস বাবত যে ১০% নিচ্ছে সেটা তাদের কর্মীরা পেলে ভাল হত।

আমার মাথায় ধরছে না, এই সব ফুড ব্লগারেরা কেন দাম নিয়ে প্রশ্ন তুলছে। ওরা যাচ্ছে কেন? এই লোকের ইনভেষ্ট কত সেটা কেহ বলছে না কেন? এত এত কর্মচারী সহ তার দিন্মাসের খরচ কত। এটা কি দুই হাজার টাকায় ভাড়া নেয়া কোন খাবারের দোকান যে, কমে বিক্রি করে লাভের মুখ দেখবে? আরো কয়েকটা ভিডিও দেখলাম, সব গুলোর ফকিরের মত কথা বার্তা! আমার মনে হয় এরা কখনো ঢাকা চট্রগ্রাম হাইওয়ের কোন রেস্টুরেন্টেও বসে খায় নাই!

মিঃ রাফসানের ভিডিওটা সব চেয়ে বেশি লোকে দেখছে বলে মনে হল! মিঃ রাফসান বরাবরের মত অস্থির, বয়স কম বলে এখনো দুনিয়ার হালচাল বুঝতে পারছে না! মিঃ রাফসানের বডি ল্যাংগুয়েজ এবং হালকা চাটুল রসিকতা যে সভ্য দুনিয়াতে চলে না, এটা এখনো বুঝতে পারছে না। আর অনুমতি ছাড়া যাদের ছবি (বিভিন্ন ব্লগে) দেখাচ্ছে, তাদের কেহ একজন একটা কেইস করে দিলেই বুঝতে পারবে, কত ধানে কত চাল! আমাদের দেশে এখনো সু করার কথা অনেকেই জানে না, এই সব ব্লগারদের বিভিন্ন দেশের ভিডিও ব্লগারদের ব্লগ গুলো দেখা দরকার। প্রাইভেসী নষ্টের কথা বলে কেহ একজন এগিয়ে এসে কেইস করলেই জীবন শেষ হয়ে যাবে এদের অনেকের!
এখন সারা দুনিয়া উন্মুক্ত, তবুও এরা শিখছে না!

* এটা প্রজেক্ট হিলসার প্রচারনা নয়, খোদ খিলগাঁও এলাকার হোটেল রেষ্টুরেন্ট যেভাবে কাষ্টমাদের গলা কাটে, ভ্যাট নেয় (যা সরকার পায় না, ওদের পেটেই ঢুকে), তা কি কারো চোখে এখনো পড়ে নাই বা এই ভিডিও ব্লগারেরা কি জানেন না!

ছবিঃ আমার সময়, নেট থেকে নেয়া

সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০২১ রাত ১১:৫৮
১০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×