somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

এরা কারা, কেন এরা নিজদের দেশের খেলা সমর্থন না করে ভিন্ন দেশের সমর্থন করে?

২১ শে নভেম্বর, ২০২১ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি রাষ্ট্রের সরকারের অনেক কাজ আছে এবং করেও থাকে, তবে সেই কাজের অনেক কাজের একটা ছোট ধারা হচ্ছে 'গবেষণা'! এই ধরুন দেশে কোন সমস্যা হল বা এক শ্রেনীর মানুষ কিছু উলটা পালটা কাজ করছে এবং তা দিন দিন বাড়ছেই, সরকার কি এই বিষয়ে মন গড়া কথা বা সমাধান দিবে? নিশ্চয় না, এখানে সরকারকে লোক দিয়ে গবেষণা করে একটা পুথি বের করতে হবে এবং সেই ফলাফলের আলোকেই সরকারের লোক বা সরকার প্রধান পুরো জাতিকে এই ঘটনার কারন জানিয়ে দিবেন এবং সমাধান বের করে সেই উলটা পালটা কাজের লোকজনদের ফিরিয়ে মেইন ট্র্যাকে নিয়ে আসবেন। খুব সহজে বলার চেষ্টা করলাম, মানে কোন সিধান্ত নেয়া বা বলার আগেই সরকার প্রধানের কাছে তথ্যভিত্তিক দলিল থাকতে হবে এবং তার সমাধানের রাস্তাও থাকতে হবে।

এবার ঘটনায় আসি, এই যে ক্রিকেট খেলায় বাংলাদেশের নাগরিক হয়ে দেশের খেলার সময়েও আমাদের কিছু তরুন, যুবক, যুবতি, বৃদ্ধ দেশকে সমর্থন না করে অন্য দেশকে সমর্থন করে, এর কারন কি! আপাত দিকে চিন্তা করলে এটা খুব ঘৃন্য ও কুরুচি মনে হয়, মনে হয় কেন এরা এই কাজ করছে, এদের কি বিদ্যা বুদ্ধি নেই, এরা কি দেশ প্রেম জানে না, ইত্যাদি ইত্যাদি। আসলে এদের নিয়ে সরকার বা অন্তত বিসিবিকে দিয়েই একটা গবেষণা করে নিতে পারে, কেন এত এত মানুষ এই ঘৃন্য কাজ করছে, কি তাদের উদ্দেশ্য, বা এতে তারা কি পাচ্ছে! এই গবেষনার ফলে আসল তথ্য বের হয়ে আসত, জাতি বুঝতে পারত, আমাদের জাতি গঠনে কোথায় গলদ? দেশের সরকার প্রধান বা ত্বদীয় দায়িত্ব লোকেরা বুঝতে পারত, পাশাপাশি এর একটা সমাধান বের হয়ে আসতে পারত, ফলে ভবিষত্যে আমাদের আর এই দৃশ্য দেখতে হত না।

আপনাদের কিছু বুঝাতে পারলাম কি না বুঝতে পারছি না, তবে ধরে নিচ্ছি আমার কথার মুল সুর বুঝতে পারছেন। যাই হোক, আমি চিন্তা করতে বসলেই দেখি, আমাদের দেশ এখন পর্যন্ত একটা সুশাসনে পরিচালিত হয় নাই, ফলে জাতির অনেক মানুষই সুবিবেচক হিসাবে গড়ে উঠছে না, তারা বুঝতেই পারে না, দেশ প্রেম কি, দেশ কেন দরকার, দেশ হলে কি কি সুবিধা, দেশের খেলায় দেশকে কেন সমর্থন করা উচিত, এতে দেশের সন্মানের সাথে নিজেদেরো সন্মান বাড়ে ইত্যাদি ইত্যাদি।

মুলত এই না বোঝার কারণেই বা সুন্দর শাসন না দেখার কারণেই অনেকেই এলোমেলো কাজ করে যাচ্ছে, ফলাফল সামনে আরো আছে নিশ্চয়!

(লেখাটা আরো বড় করা যায়, আরো ব্যাখ্যা দেয়া যায় কিংবা একটা বিতর্কের আয়োজন করা যায়, আমি বুঝিয়ে দিতে পারবো, মানুষ কেন এমন করে, কার ভুলে মানুষ এমন বিগড়ে যায় বা বলা চলে, রাষ্ট্র সঠিক পথে পরিচালিত হচ্ছে না।)
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২১ রাত ১১:২০
১৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

আমরা কি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে হেরে যাচ্ছি ০২

লিখেছেন শেরজা তপন, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৪


কাহিনীটা ৯০ এর দশকের শুরুতে। বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট- মার্কিনিদের আগ্রাসন চলছে তখন ইরাক জুড়ে। হাটে মাঠে ঘাটে আড্ডায় গল্প আলোচনা মিডিয়ায় এমনকি বাসর ঘরেও তখন নব পরিণীতার সাথে তার... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×