somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

আমেরিকার মানুষের ড্রাগ এডিক্টশনঃ মুক্তির পথ জানা নেই কারোই!

০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমেরিকার নানান বিষয়ে লক্ষ রাখাও আমার একটা কাজ! হা হা হা। না এটা শুধু আমেরিকা না, বলা চলে সারা দুনিয়ার নানান দেশ ও শহর দেখাও আমার কাজ বটে, সময় পেলেই দেখতে থাকি। তবে যা দেখি তার সামান্যও আপনাদের জানাতে পারি নাই, তবে ইচ্ছা হয় সব কিছু লিখে আপনাদের জানিয়ে যাই! সময় এবং ভাগ্য আমার সহায়ক নয়! তবুও সামান্য কিছু কথা লিখি।


যাই হোক, আজ আমেরিকার বর্তমান ড্রাগ এডিক্টদের সামান্য কিছু কথা শোনাই। আমেরিকায় মুলত ৪ শ্রেনীর ড্রাগ চলছে, বছরে পর বছর ধরে এই হচ্ছেই। গাঁজা বা মারিজুয়ানা এখন এতই কমন যে, এই নিয়ে আর কারো মাথা ব্যাথ্যাও নেই! এটা এখন খুব সাধারন ব্যাপার। তবে এই মারিজুয়ানা টেনে টেনেই একেকজন ওস্তাদের ওস্তাদ হয়ে আরো বড় নেশার দিকে যায় এবং যাচ্ছে। পরিনতি শরীর শেষ করে রাস্তায় পড়ে মৃত্যু। উচ্চু মর্গের নেশা গুলো আসলে আর মানুষকে কাজ করতে দেয় না, সারা দিন ভাবনা, রাতে ঘুরে বেড়ানো, এই তাদের জীবন এবং পরিশেষে সব হারিয়ে মৃত্যু। এই ফাঁদ থেকে বের হয়ে আসতে পারে না কেহ। নেশার মুল কাজ হচ্ছে সমাজের মুলধারা থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দেয়া!


আপনাদের জানার আগ্রহ থাকলে ইউটিউবে বা গুগলে সার্চ করে নানান বিষয়ে দেখতে পারেন, তবে আগেই খবরদার করে দিচ্ছি, মানুষ বিবেকবান প্রানী, আপনি যতদিন বেছে থাকবেন আপনাকে ভাল মন্দ বুঝতে হবে এবং সেই পথেই আপনাকে নিজের চেষ্টায় বাঁচিয়ে রাখতে হবে, কেহ আপনার সাথে থাকবে না, নিজকেই নিজে তুলে রাখতে হবে এমন সব অপকর্ম থেকে! জীবন নষ্ট করার মধ্যে বাহাদুরি নেই, জীবনকে গড়িয়ে বাহাদুরি দেখান! তবে দুনিয়ার আশে পাশের বিষয়ে জ্ঞান রাখতে হবেই, এতে নিজকে সরানো সহজ হয়!


আমেরিকার নানান তথ্য (দুঃখের বিষয় আমাদের দেশের এমন তথ্য পাওয়া যায় না) অনলাইনেই দেখা যায়, আমি কিছু ডকুমেন্ট দেখেছি, তাতে আমার মনে হয়েছে দেশটা নেশাখোর বা ড্রাগ এডিক্টদের নিয়ে বিরাট সমস্যায় আছে। এদের দেখলে দুঃখ লাগে, আহ, কত প্রতিভা অকালে নষ্ট হচ্ছে, হয়ে গেছে! আমেরিকাতে মুলত ৪ ধরনের ড্রাগ মানুষ নিয়ে থাকে, মাত্রা ও দাম ভেদে প্রায় শহরে পাওয়া যায়, পুলিশ ও সরকার প্রশাসন শত চেষ্টা করেও এর থেকে মুক্তি পাচ্ছে না বলেই মনে হয়। আমেরিকার রাস্তায় হোমলেস মানুষ গুলোর একটা বড় অংশই এই নেশায় সব খুইয়েছে!

- Marijuana, এটা দেশের শতকরা প্রায় গড়ে ৬০% মানুষের পছন্দ, অনেকে সিগারেটের মত পকেটেও রাখে!
- Cocaine, এটা দেশের ২০% মানুষ পছন্দ করে!
- Heroin, এই উচুমর্গের নেশা করে প্রায় ৪%, এই নেশা ভয়াবহ, এটা একবার ধরলে মৃত্যু ভিন্ন আর পথে থাকে না!
- Methamphetamine, এটা এলএসডি টাইপের, বরফের মত দেখতে, হিরোইন বা কোকেনের মত পুড়েই নাকে বা মুখে টেনে নিতে হয়, এর ভয়াবহতা দেখে যে কোন মানুষ অবাক হয়ে যাবে, এই নেশা গ্রহনের কয়েক মিনিটের মধ্যেই নিজকে আকাশে হারিয়ে ফেলতে হয়! রাস্তায় এরা ঘুমিয়ে পড়ে বা অস্বাভাবিক আচরণ করতে থাকে!

লেখা অনেক বড় করা যেত, সেই পথে যাচ্ছি না কারন আপনারা চাইলেই গুগল ইউটিউবে দেখে নিতে পারেন, এত ধনী দেশে, এত শিক্ষা, এত বিজ্ঞান জ্ঞান তবুও মানুষকে নিয়ন্ত্রন করা সম্ভব না, মানুষের জন্ম মৃত্যুর জন্য, মানুষ সেই পথে এগিয়ে যায় দিনের পর দিন, সে মুলত কারো কথাই শুনে না!


সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৫
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×