somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাধারন জনগণের উপর দোষ চাপিয়েন না!

১৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশ নিয়ে চিন্তা করা আমার পুরানো অভ্যাস, দেশের জন্য কিছু করতে পারি আর নাই বা পারি, দেশের সমৃদ্ধি এবং এই দেশে বসবাস করা মানুষের একটা আনন্দের জীবন চাই সব সময়ে এবং এই জন্যই কথা বলি অন্তত! যাদের কারনে দেশ কষ্ট পায় তাদের বিপক্ষে কথা বলি প্রকাশ্যেই!

দুনিয়ার প্রায় দেশ পরিচলনার জন্য যখন কোন ব্যক্তি ক্ষমতাপাপ্ত হন, তিনি তখন তার ভিশন দিয়ে কিছু কিছু ক্রাইটেরিয়া সেট করেন এবং সেভাবে নানান ভাবে দেশকে এগিয়ে নিতে চেষ্টা করেন, মানে একটা দেশ আগামী বছর গুলোতে কেমন হবে, কেমন চলবে তার একটা রূপরেখা তিনিই সেট করেন এবং তার এই চিন্তা একজন সাধারন মানুষও বুঝতে পারে বা প্রকাশ্য হয়, ফলে এবং তারাও সেই মোতাবেক কাজ করে, আর দেশ সেই পথেই এগিয়ে যায়, এটাই দেশ ও সমাজের মুল উন্নতি!

সম্প্রতি আপনারা লক্ষ বা খেয়াল করেছেন যে, এই ভিশনে দেশ পাল্টে ফেলেছেন বা ফেলছেন সৌদি শাসক মিঃ সালমান। আপনারা অনেকে এখন সৌদির নানান শহরে নারী পুরুষের মেলামেশা, রাতে ঘুরে বেড়ানো, শপিং সেন্টার গুলো দেখলে বুঝতে পারবেন, কি থেকে কি হয়ে গেছে বা যাচ্ছে! ফলাফল যাই হোক, এটা হচ্ছে একজন শাসকের চিন্তা যা প্রতিফলিত হয় বাস্তবে!

আমি অনেক চিন্তা করেও বের করতে পারি না যে আমাদের শাসকেরা কি চাইছেন, কেমন দেশ তারা চান, কেমন দেশ আমরা আগামীতে দেখতে পাব, আমাদের সমাজ রাষ্ট্রে কি কি পরিবর্তন হচ্ছে, দেশকে কোন পথে নিতে গেলে কি কাজ করা দরকার বা সেই কাজ হচ্ছে কি না! না, চোখে পড়ে না! লক্ষহীনতাই আমাকে কুঁড়ে কুঁড়ে চেপে ধরে! টার্গেট সেট হলে আমি সেই পথে থাকবো কিনা, তাও ভেবে দেখতে পারতাম, অথচ এখন সেই সুযোগও নেই! একজন সাধারন মানুষ হিসাবে নিজকে কোন কুলেরই মনে হয় না!

তবে অন্যদিকে সরকারের এই ভিশনহীনতায় আমি বসে থাকলেও অন্য সাধারন মানুষ কিন্তু বসে নেই, আমি পরিস্কার দেখতে পাচ্ছি, সমাজ রাষ্ট্র নিন্মগামী হচ্ছেই, আধুনিক চিন্তায় সমাজ আর এগিয়ে যাচ্ছে না!

দোষটা গণমানুষের ঘাড়ে তথা জাতির ঘাড়ে তুলে দিয়ে অনেকে ঘুমাতে চাইছেন, আমি নিশ্চিত, বিশ্বাস করুন একদিন আপনিও রেহাই পাবেন না!

(পুরানো চিন্তা নুতন করে প্রকাশ)
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১:১৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুটি হাসিখুশি গল্প: ফাজিল কানাডিয়ান ও মহা সিরিয়াস কানাডিয়ান

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ১২:৩৩


হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা... ...বাকিটুকু পড়ুন

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

×