somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

এলাকার মেম্বার, চেয়ারম্যান, মেয়রেরা কিভাবে দিনের পর দিন ধনী হচ্ছে! আসুন দেখি!

২৪ শে মে, ২০২৩ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাধারন গ্রামের একজন মেম্বর, ইউনিয়নের একজন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র এরা সবাই এখন ধাপে ধাপে কোটিপতি! কি বিশ্বাস হয় না, তা হলে নিজ গ্রামের, ইউনিয়নের, উপজেলার, পৌরসভার এমন কারো সাথে একটু ভাইল দিয়ে একটা দিন চলেন, বুঝতে পারবেন, আমি মিথ্যা না সত্য বললাম! এদের একেজন ব্যক্তি প্রায় ১৫ বছরের বেশি একই স্থানে কাজ করছে, তেমন জবারদিহীতা নেই, সরকারের বরাদ্ধ, নানান কাজ, অর্থ তাদের কাছে পৌঁছায়, নিজদের মত করে বন্টন করছে, ইচ্ছামত পকেটে পুরছে, এখন আর খাতা কলমের দরকার হচ্ছে না, এক্সেল শীটে ফরমেট আছে সেটা পুরুন করে দেখিয়ে দিলেই হল, আর নিচ থেকে উপরের দিকে রিপোর্টের সাথে টাকা দিয়ে দাও, ব্যস! এভাবে কাজ না করেও ঘরে বসে এই লোক গুলো কামিয়ে নিচ্ছে, নিজদের বাড়িতে বিল্ডিং উঠছে, ভাল খাচ্ছে, পরছে, কি আরাম!

এই তো গেল, এক ধরনের ইনকামের কথা, আর যে বড় ইনকাম আসে তাদের তা বলি, সেটা হচ্ছে সেই স্থানের লোকেদের চাকুরী, ব্যবসা, জমিজামা এবং বিবাহশাদী নিয়ে বিরোধের মীমাংসা ইত্যাদি ইত্যাদি! সংক্ষেপে কয়েকটা পয়েন্ট আলোচনা করছি!

১) ছেলের চাকুরী হল, ইঙ্কোয়ারী যাবে, মেম্বার চেয়ারম্যানকে টাকা না দিলে আপনি ও আপনার ছেলে হয়ে যাবেন 'রাজাকার'! ব্যস এক শব্দেই জীবন শেষ! ফলে মানুষ এখন আগেই বলে রাখে, টাকা দিয়ে দেয়, আমার ছেলের ইঙ্কোয়ারী এলে ভাল বলিও!

২) ব্যবসা করছেন, এরা কাছে এসে বলবে, ভাতিজা কিছু খরচাপাতি দিও (চাঁদা আর কি)। ব্যস, না দিলে আপনি তাদের রেশানলে পড়লেন!

৩) জমিজামা নিয়ে বিরোধ পুরানো, এই বিরোধে এদের কাছে যেতেই হয়, গেলেই এদের আসল রুপ বুঝতে পারবেন। টাকা খেয়ে এরা সালিশের বিচার এমন করবে যে, আপনি টাকা না দেয়ার হয়ত নিজকেই খুন করতে চাইবেন, ভাববেন এই কি হল খোদা! সালিশ বিচারে এরা দীর্ঘ অভিজ্ঞতা কারনে খুব দাড়িবাজ হইয়েছে এরা!

৪) বিবাহশাদী, এই নিয়ে আর কি বলবো, আজকাল ডিভোর্সের হার দেখেই তো বুঝতে আপনাদের পারার কথা। এই মেম্বার চেয়ারম্যান বিবাহের সালিশে এমন কারবার করে যা নিয়ে ধারাবাহিক নাটক বানানো যায়, সাথে দুই পক্ষ থেকে টাকাও খায়, আবার ঘটনা নিয়ে হাসে!

ইত্যাদি ইত্যাদি নানান খাত আছেই!

আশা করি বুঝতে পারছেন, না বুঝলে এলাকার কোন এমপি, মন্ত্রীর বাড়ি যান, তারা আপনারে বুঝাইয়া দিবো, তারাও কি করে আটো ধনী হয়ে যাচ্ছে! ঘর ঘরে থেকে এই টাকার ভাগ যে তাদের কাছেও যায়, নানান ফরমেটে, ক্যাশ কিংবা উপহার হিসাবে! হা হা হা।
একটা মানুষ যখন দীর্ঘদিন একই পোষ্টে কাজ করে সে সব ফাঁকফোকর বুঝে যায় এবং কারে তেল, কারে বাটি, কারে ঘটি, কারে আইক্ষ্যা বাঁশ সব বুঝে যায়, আর এই বুঝার ফলেই সে কামিয়ে নেয়! তবে আর এক্টূ চালাক যারা তারা এই টাকা নিজে নেয় না, ইমেজ ক্লিন রাখার জন্য, তারা এক শ্রেনীর এলাকা ভিত্তিক এসিস্ট্যাট রাখে, যারা দালাল নামে পরিচিত, এরা স্বল্পশিক্ষিত কিন্তু খুব চালাক, এরাই সমস্যায় পড়লে আপনার সাথে কন্টাক করবে এবং টাকা নিয়ে ওদের দিবে, নিজেরাও কিছু রাখবে, যেমন ঘুষের টাকার মত! হা হা হা

এত লেখার পরেও মনে হচ্ছে আপনাদের বুঝাতে পারি নাই, তা হলে বলেন, তেমন কোন ব্যবসা বানিজ্য না করে উল্লেখিত পদ পদবীর বাড়িতে এত সুন্দর বিল্ডিং উঠছে কি করে? যাদুর খেলা নাকি!

সরকারের বড় প্রশাসন কি এই সব জানে না? আমি নিশ্চিত (!) এদের নিয়ে এত ভাবনার সময় আপাতত সরকারের হাতে নেই! কোটিতে যেখানে হিট নেই, লক্ষের দিকে চোখ যায় কি করে? আর এরাই তো মাঠে আছে!

(আমি সাংবাদিক নই, ব্লগার - যা চোখে দেখি বুঝি তাই লিখে ফেলি, আপনি আমার যুক্তি খন্ডাতে পারেন, মোষ্ট ওয়েল কাম!)
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২৩ বিকাল ৪:৪৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?
--------------------------------------------
আজ বিশ্ব রাজনীতির মানচিত্রে উত্তেজনা ইরান বিভিন্ন আরব রাষ্ট্র, ইসরায়েল,মার্কিন সংঘাত নিয়ে আলোচনা চলছে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের দেশের সেই কথিত “তৌহিদী জনতা”, যারা সামান্য... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

ইস্টার ফ্রাইডে এবং যিসাসের শেষ যাত্রা: জেরুজালেমের স্মৃতিবিজড়িত পথে

লিখেছেন সৈয়দ নাসের, ০৩ রা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৪




দিলু নাসের
আমার এই তিনটি ছবির সঙ্গে পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেদনাবিধুর ইস্টার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিটি ছবিই যেন এক একটি অধ্যায়, একটি যাত্রার, যা শুরু হয়েছিল... ...বাকিটুকু পড়ুন

সব কিছু চলে গেছে নষ্টদের দখলে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭


সংসদ ভবনের লাল ইটের দেয়ালগুলো যদি কথা বলতে পারত, তবে হয়তো তারা লজ্জায় শিউরে উঠত অথবা স্রেফ অট্টহাসি হাসত। আমাদের রাজনীতির মঞ্চটা ইদানীং এক অদ্ভুত সার্কাসে পরিণত হয়েছে, যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

×