somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

স্বামী স্ত্রীতে কটু কথা বলতে সাবধানে!

০৭ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল সারাদিনে এক স্ত্রীর একটা লেখা ফিডে বার বার ভেসে আসছিলো! লেখাটা ভুলে যেতে চাইছিলাম, কিন্তু পরে বার বার মনে পড়ছিলো! এই যে আমি বার বার বলি, স্ত্রী চরিত্রের সামান্য কটু কথা যে স্বামীকে কি পরিমান আঘাত হয়ে যায়, এটা তার বিরাট উদাহরণ, বিয়ের দুই মাসে বা এই সময়ে স্ত্রী স্বামীকে বলেছিল, "আমি তোমার থেকে আরো বেটার হাসবেন্ট ডিজার্ভ করি"! ব্যস, স্বামী এই কথাতেই এত মাইন্ড করেছে যে, স্ত্রীর কাবিনের টাকা পরিশোধ করে তালাকের প্রস্তুতি নিয়ে নিয়েছে মাত্র বিয়ের ৪ মাসের মাথায় এবং স্বামী কাউকে না জানিয়ে বিদেশ চলে গেছে, মানে আর ফিরবে না, এই স্ত্রীর সাথে ঘর করবে না!

স্বামীদের জিদ প্রসঙ্গে স্ত্রীরা জানে না, জানলে কথা কইতে হুস করে কথা কইতো! আমার বেশ কয়েকজন বন্ধুর বেশ কথা জানি, একদিন লিখে ফেলবো একে একে, স্ত্রীর এই রকম কথায় তারা কি করেছিল, তা শুনলে দাঁড়িয়ে যাবেন বা বসে পড়বেন, হয়ত ছেড়ে যায় নাই, সন্তান এবং সামাজিক লজ্জার ভয়ে, তবে নিরবে স্ত্রীকে যে কঠিন শাস্তি দিয়েছিলেন, তা আড্ডা আলাপে আমাদের আমাদের জানিয়েছিল!

আজকে শুধু একজনের কথা বলি, আমাদের এক বন্ধু সকালে নাস্তা করে অফিসে যায় আর সন্ধ্যায়/রাতে বাসায় ফিরে, ব্যাংকের কাজ, কখনো ব্যাংকেই দেরী হয়! একদিন ব্যাংকে দেরী হয় এবং সাথে আড্ডা দিয়ে রাত এগারটায় ফিরে, বাসায় যেয়ে ফ্রেস হয়ে স্ত্রীর কাছে টেবিলে ভাত চায় বা দিতে বলে। স্ত্রী রাগত কটু স্বরে তাকে বলে বসে, "রান্নাঘরে আছে নিয়ে খাও"! সেই বন্ধু জানালো, তখন তাদের বিবাহের ১৫ বছর চলছিলো, এর পরে এখন ২০ বছর চলছে, এই পাঁচ বছরে সে নাকি আর কখনো স্ত্রীকে টেবিলে ভাত দিতে বলে নাই! সেই থেকে সে নিজেই রাতে রান্নাঘরে প্রবেশ করে খাবার প্লেটে বেড়ে একাই খায়, স্ত্রীকেও ডাকে না, দিতেও বলে না বা টেবিলে পেলে নিজেই খেয়ে নেয় কিন্তু স্ত্রীর কাছে চায় না!

ঘটনা শুনে আমি অবাক হয়েছিলাম, সে আমাকে বলেছিল, "তার এই কথা আমি কিছুতেই ভুলতে পারি না, রাতে বাসায় ফিরলেই এই বিশ্রী কটু কথা মনে পড়ে, যদিও তাকেও বলি নাই, কিন্তু আর কখনো তার কাছে খাবার চাই নাই!"

এই হচ্ছে স্বামীদের জিদের আলামত! আরো আছে, জানাবো! ভালবাসা ঘৃনায় রুপ নিতে মাত্র কয়েক মিনিট লাগে! উপরে দেখবেন সব ঠিক আছে, ভেতরে ফাঁপা! মাত্র একটা ঘৃন্য কথা সারা জীবনেও ভোলা যায় না, ভালবাসা হারিয়ে যায়, শুধু দায় থেকে আলাদা হয় না!

আলোচ্য স্বামীধন পালিয়েছে, তার পালানোর সুযোগ ছিল, সন্তানাদি নেই, বয়স কম, অর্থের প্রভাব আছে, ফলে সে দেখিয়ে দিয়েছে! অনেকে তা পারে না, তবে পুষে রাখে ঠিকই, ঘৃণার পরিমান বাড়িয়ে একদিন হারিয়ে যায় পরকালে। একেকটা কটু কথা তীরের চেয়ে ভয়ংকর, হৃদয় বেদ করে ফেলে, এটা অনেক স্ত্রী চরিত্র জানে না, মনে করে কথা বলে বাহাদুরি করলাম, আসলে সে ভালবাসা হারালো, ঘৃনা কুড়ালো সারা জীবনের জন্য!

(স্বামীদের কথাতেও স্ত্রীদের এমন হয়, কাজেই সাবধান!)

সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:০৯
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×