somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

এখনো 'মরন কামড়' বাকী! :(

০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছাত্রছাত্রীদের সাহস দেখে সত্যই অবাক হতে হয়, গতকাল আমি হেঁটে মালিবাগ থেকে মধ্যবাড্ডা যেতে যেতে যা যা দেখলাম তাতে বুকে অনেক সাহস এল। এই প্রজন্মকে আমরা অনেকেই মনে করতাম ওরা শুধু মোবাইলে গেইম খেলে, সিনেমা দেখে ইত্যাদি ইত্যাদি। এরা প্রযুক্তির সুবাদে জানে না এমন কিছু নেই। তারা একটা সুশাসনের দেশ চায়, এটা আমার কাছে পরিস্কার হয়েছে।

শিক্ষকদের ভুমিকা অসাধারন ছিল। কয়েকজন শিক্ষিকা একদম বাজিমাত, আমরা যা ভেবে বসেছিলাম তা নয়, শিক্ষকেরা জাতির বিবেক, কথাটা আবার কাজে লাগলো। তবে ফাঁকে শিক্ষকেরা তাদের আন্দোলনের বিজয় পেয়েছেন, সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমই বাতিল করতে সরকার বাধ্য হল, এখানে সরকার বেশ বুদ্ধি খাটিয়েছে। হা হা হা...

আইনজীবীরাও বাজিমাত করেছেন, গেইম চেইঞ্জে বিশাল ভুমিকা রেখেছেন!

নারী অভিবাবকদের দেখেও আমি আশ্চর্য্য হয়েছি, উনারা বিশ্ববিদ্যালয়, কলেজে পড়ুয়া ছেলে মেয়েদের সাথে নিয়ে এসেছেন, তাদের স্লোগান দেয়া দূর থেকে দেখছেন, এটাও চমৎকার দিক!

আর বাকী থাকে প্রবাসী, প্রবাসীরাও একেকজন হিরো এই আন্দোলনে! আমাদের মত বুড়ো আমজনতা রিক্সাচালক ভাইদের কাছেও পরাজিত! রিক্সাচালক ভাইরাও অনেক জ্ঞান রাখেন বলে বুঝেছি। চলতি পথে আমি অনেক রিক্সাচালক ভাইদের সাথে কথা বাড়িয়ে দেখেছি, তারাও পরিবর্তন চায়।

অনলাইনে কিছু সেইঝাউরা লাল করলেও অন্তরে বেশ কষ্টে আছে বলে বুঝা যাচ্ছে। এদের মুল প্রশ্ন, এর পরে কে আসবে? বিকল্প কে? বিকল্প নিয়ে আগেও লিখেছি, দুনিয়ার কোন চেয়ারই খালি থাকে না, যার ভাগ্যে চেয়ার থাকে সেই এসে যাবে এবং চেয়ারে বসলে সেইই পারবে। কয়েকদিন পরে সেই অখ্যাতই বিখ্যাত হয়ে উঠবে, চেহারায় তেল আসবে!

আরেক কঠিঞ্ঝাউরা শ্রেনী আছে, যারা এখন বলে বেড়াচ্ছে বি/এন/পি আসবে, এই হারামীদের জিজ্ঞেস করতে ইচ্ছা হয়, এটা কি করে সম্ভব? নির্বাচনে জেতা ছাড়া এদের কি কেহ মেনে নিবে, এরা যদি আসে (যা অকল্পনীয়) তবে এমন আরো আন্দোলন হবেই এবং ক্ষমতা এরা কি করে ছিনিয়ে নিবে, দুনিয়া কি এত সহজ! নির্বাচন হলে, ভোটাধীকার নিশ্চিত হলে যদি বর্তমানে এরা (আ/লীগ) বা ওরা (বি/এন/পি) যেই আসুক মানতে অসুবিধা কি! তবে সুশাসন না দেখাতে পারলে আবারো খেলা হবে!

সর্বশেষ, একটা কথা মনে হচ্ছে, অনলাইনে অনেকেই দেখছি যারা মনে করছেন, হয়ে গেছে, আমার কাছে তা মনে হচ্ছে না, এখনো 'মরন কামড়' বাকী, আমি সেই কামড়ের ভয়ে আছি! এখনো পথ অনেক দূর, ফলে ছাত্রছাত্রীরা এখনো যেভাবে ভাবছে, আমাদেরও উচিত তাদের সায় দেয়া, নুতন বাংলাদেশ গড়াতে তারা যা চিন্তা করছে তাতেই আমাদের মত দেয়া!

নয়াপল্টন, ঢাকা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ১১:১৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত খারাপ, তবে নিমন্ত্রণ পত্র ভালো

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩৫



দুই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়েছে, প্রবেশও করতে দেয়নি। তারপরও ঘোষণা দিলেন - আবার আমন্ত্রণ পেলে যাবেন।

ভারতবিরোধী কথা বলা ছিলো তার রাজনৈতিক স্ট্যান্ড পয়েণ্ট, কারো কাছে নতি স্বীকার করবো... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×