somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

উপায় নেই জেনেও শেষ চেষ্টা চলছে! (একজন সাধারন নাগরিক হিসাবে মতামত)

০৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল রাতে ঘুমাতে পারি নাই, ভোরে উঠে অনলাইনে নানা পত্রিকা দেখছিলাম। সরকার অনিদিষ্ট কালের জন্য কার্ফু দিয়েছে। পত্রিকাগুলো দেখে ১০টার দিকে ছাদে গেলাম। হ্যাঁ, রাস্তাঘাটে বড় যানবাহন নেই, তবে রাস্তায় মানুষ আছে, রিক্সা আছে, আছে কিছু সি এন জি। দূরে রেল লাইনের ধারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান গুলো খোলা দেখলাম। পাশাপাশি চা সিগারেটের দোকান খোলা, মানুষ চা খাচ্ছে। চাইলে আমিও যেতে পারি।

যাই হোক, সরকার হয়ত তার শেষ চেষ্টা বা আখের ঘুছিয়ে নিচ্ছে। তবে এটা কেন বুঝতে পারছে না যে, আর থাকা সম্ভব না। আপনি যদি রাস্তায় হাটেন তবে আপনার চোখে পড়বেই, এভাবে চলে না। গতকাল আমি ও আমার এক বন্ধু অন্তত ১০ কিমি হেঁটে রিক্সায় বেড়িয়েছি, মানুষ দেখেছি, শিক্ষার্থী দেখেছি, আবার সামান্য কিছু সরকার পক্ষের লোক দেখেছি, যারা সংখ্যায় খুব কম এবং তাদের কাছে অস্রপাতি থাকলেও টিকে থাকার মত নয়, এদের চেহারা আবার ভাড়াটে, হয়ত এলাকার নেতারা টাকা দিয়ে এদের দাঁড়া করিয়েছে, বিপরীতে ছাত্রছাত্রী জনতার ঢেউ দেখে অবাক হয়েছি।

সরকার টিকে মানুষের সমর্থনে, যা এখন শূন্যের কোঠায় বলা চলে। সরকার গতকাল মিটিং করে জানিয়েছে অনেক কিছু। পত্রিকার দেখলাম। পিছু হটবেই না সরকার।


দলীয় এই অবস্থান ছাড়াও নাশকতাকারী সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে গতকাল রোববার নিরাপত্তাসংক্রান্ত জাতীয় কমিটির সভার পর তিনি এসব কথা বলেছেন বলে জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে সরওয়ার সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, এখন যারা নাশকতা করছে, তারা কেউই ছাত্র নয়। তারা সন্ত্রাসী।’

এই অবস্থায় আজ সোমবার সারা দেশের ছাত্র-জনতাকে ঢাকায় আনতে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই মার্চ আগামীকাল মঙ্গলবার হওয়ার কথা থাকলেও তা এক দিন এগিয়ে আনা হয়েছে।

এমন প্রেক্ষাপটে সরকারপ্রধান ও দলীয় প্রধানের সঙ্গে সুর মিলিয়ে আন্দোলনকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন দলের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তাঁরা গতকাল বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিএনপি-জামায়াত সহিংসতা শুরু করেছে। তাদের মোকাবিলায় আওয়ামী লীগ ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের পাড়ায়-মহল্লায় প্রতিরোধ করা হবে। বিশৃঙ্খলা সৃষ্টি করলে শক্ত হাতে দমন করা হবে।



আমার তোলা ভিডিও, ছবি অনেক চেষ্টার পরেও দিতে পারছি না, কারনে নেট লাইন এতই স্লো যে, মোবাইল থেকে ছবি কম্পিউটারে নেয়াই যাচ্ছে না।

একজন সাধারন দেশের মানুষ হিসাবে যদি অভিমত জানতে চান, তবে বলবো, সরকারের কাছে আর কোন উপায় নেই, চেষ্টা হতে পারে, এতে দেশের লস হবে, কিন্তু সরকারের টিকে যাওয়া সম্ভব না। এভাবে কতদিন, নেট বন্ধ করে মানুষ্কে কতদিন ঘরে বসিয়ে রাখা যাবে। হাজারো মানুষ মেরে ফেলেও সম্ভব না, আর যদি এই যাত্রায় টিকেও যায়, তবে এই বিচ্ছিন্নতা নিয়ে কি করে দেশ চলবে। অসম্ভব!
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাক স্পর্শ (এটাকে সুর করে গান করার ইচ্ছে আছে)

লিখেছেন মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০

কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৯

ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

×