somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

৪ আগষ্ট ২০২৪!

১৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছাত্রছাত্রী ও জনতার আন্দোলনে প্রায় প্রতিদিন বাসা থেকে বের হয়েছি, কখনো অহেতুক রাস্তায় হেটেছি, কখনো অফিসে গিয়ে বসেছি, আবার বাসায় থাকলে ছাদ থেকে কাছে দূরে দেখেছি। মালিবাগ থেকে বাড্ডা, শাহবাগ হেঁটে রিক্সার ঘুরেছি। ৩ তারিখে বাড্ডা যেতে অনেক কষ্ট পেয়েছি, রামপুরা গেলে আর যেতে দিচ্ছিলো না, পরে হেঁটে রামপুরার নানান বস্তি এলাকা পার হয়ে (রামপুরাতে এখন এত খালি জায়গা আছে এটা আমার জানা ছিলো না), হাতিরঝিল পার হয়ে বন্ধু কবিরের বাসায় যাই, সেখানে নিজে ভাত তরকারী রান্না করে দুই বন্ধু খেয়েছি, এই দিনে ফেরত বাসায় আসা খুব ভয়াবহ ছিলো, এক সাহসী রিক্সাচালক ভাইকে পেয়ে সাহস পাই এবং ফিরে আসি।

এখানে আমি একটা কথা লিখতে ভুলে যাচ্ছি তা হচ্ছে এই দিনে এত ভেজাল করে বন্ধু কবিরের কাছে যাবার উদ্দেশ্য শুধু মানুষ দেখা ছিলো না, মুলত আমার কাছে কোন টাকা ছিলো না, বিকাশ বা ব্যাংক একাউন্ট থেকেও কোনভাবেই টাকা উঠাতে পারছিলাম না, পকেট একদম ফাঁকা, এদিকে বাসার জন্য কিছু বাজার জরুরী ছিল, ফলে বন্ধু কবিরের কাছ থেকে সেই দিন ২ হাজার টাকা নন ফেরত যোগ্য লোন (!) নিয়েছিলাম, ফোনে জানিয়েছিল 'বাসায় টাকা আছে, লাগলে নিস'! হা হা হা...... এই টাকা ফেরত না দিলেও চলবে, বন্ধু কবিরের দূর্দিন যেন আর না আসে! দূর্দিন এলে দিবো!

যাই হোক, পরের দিন ৪ আগষ্ট আবারো রামপুরা হয়ে সোজা পথে ব্র্যাক ইউনিভারসিটির পাশে এক বন্ধু বাবুল ভাইয়ের কাছে যাই, এবারের মুখ্য উদ্দেশ্য মানুষ দেখা! এই দিন পথ দখল ছিলো ছাত্রছাত্রীদের, আগের কয়েকদিনের ম্যাচাকারের পরে ছাত্রজনতা পুরাপথ দখলে নেয়, সেখানে তিন বন্ধু বসে (ইউনিভারসিটির পাশের বিল্ডিং এর নীচে ফুটপাতে) মানুষ দেখি। পরে বন্ধু কবিরকে নিয়ে রিক্সা নিয়ে শান্তিনগর, বেইলী রোড এলাকাতে আসি, দেখতে থাকি, অরো কয়েকজন বন্ধু আসে তাদের সাথে আড্ডা দেই।

এই ৪ আগষ্ট ছাত্রী সহ মায়েরদের অংশগ্রহন চোখে পড়ার মত ছিলো, ছাত্রছাত্রীদের সাথে আপামর মানুষের রাস্তায় অবস্থান দেখে রিক্সায় বসে বন্ধু কবিরকে বলেছিলাম, আপা শেখ হাসিনার এখানেই শেষ, আর কিছুতেই টিকতে পারবে না, পারবে না! এর পরের দিন ৫ আগষ্ট, আপা পালাইলেন, সবাই সেটা জানেন!

রাস্তায় ভিডিও করা দুরহ ছিলো, নেট লাইনতো বন্ধ ছিলো। পরে ৪ আগষ্টের কিছু ভিডিও ইউটিউবে আপলোড দেই। আহ, একটু আগে আবারো সেই অগ্নিমুখ গুলো দেখলাম।

সবাই ভাল থাকবেন, সুন্দর আনন্দে আপনাদের জীবন কাটুক।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×