somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাধারন দেখা গল্প!

১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের মত এখন আর ঘুরাফেরা করি না, কারন ঘুরতে গেলেই খরচ আর খরচ! তবুও মন মানে না, মাঝে মাঝে বের হই! অন্যদিকে আজকাল বন্ধু সংখ্যাও কমেছে অনেক, অনেকে মারা গেছে, আবার অনেকের সাথে এখন আর ম্যাচ হয় না! ধনীরা এখন নানান ধান্ধায় আছে, যা আমার পছন্দ হয় না, আবার দরিদ্রদের সাথেও টেকা দায়!

আমার এখন পছন্দের বন্ধু হচ্ছে যারা প্রযুক্তি বুঝে এবং এই পথে জ্ঞান রাখে! গত কিছুদিন আগে এক বন্ধুর সাথে জেলা বেড়াতে গিয়েছিলাম, আমি কোন ভিডিও করি, এতে তার আপত্তি, তবে ছবি তোলাতে আপত্তি নেই! সে এখনো পিছে পড়ে আছে, আমি তাকে বুঝালাম, এখন মানুষ ভিডিও পছন্দ করে, মানুষ দেখতে চায়, তথ্য জানতে চায়। এখন মানুষ ১৫ সেকেন্ড ১ মিনিটের ভিডিও তথ্য সহ পছন্দ করে অনেক, ইউটিউবের সর্টস কিংবা টিকটকে অনেকেই মজে আছে! সে মানতে নারাজ!

অন্যদিকে বয়স বেড়েছে, এখন যে কোন জায়গার খাবার খেতে পারি না, আবার ভাল জায়গার খাবারের সামর্থ্য নেই! হা হা হা... যাই হোক তবুও বের হতে হয়! আজকাল রাতের ঢাকা দেখার মত, চারিদিকে আলোর ঝলমলানি, বড় বড় বিল্ডিং, রাতে খোপে খোপে আলো জ্বলে, হয়েছে অনেক রুফটপ হোটেল, উন্মুক্ত গানের স্থান! শুক্রবারের বন্ধের সন্ধ্যায় মিঃ করিবকে রাজি করালাম, গুলশানের পুলিশ প্লাজা সহ হাতিরঝিলে হেঁটে বেড়ানোর জন্য! সে একা মানুষ, রাজি হয়ে গেল! আমরা বের হয়ে পড়লাম!



বাড্ডায় ওর বাসায় গেলাম, তার পরে সন্ধ্যায় হাতিরঝিলে! চলুন কয়েকটা ছবি দেখি, তবে ফেইসবুকে ঢাকার ছবি গ্রুপে অনেক ছবি তুলে দিয়েছি, এখানে স্পেস নষ্ট হবে বলে এত বেশী ছবি দিলাম না। আমরা অনেক হেঁটেছি, সামান্য খাবার দাবার ছিলো, চা কফি কয়েকবার! পরে হেঁটেই বাসায় ফিরে আসি!

অনেক মানুষ দেখলাম, বিশেষ নানান কিসিমের প্রেমিক প্রেমিকা, তরুণ থেকে মাঝ বয়সি! আসলে ঢাকা এখন প্রেমের শহর, কে যে কাকে নিয়ে বেড়াচ্ছে বুঝা দায়! পাশের টেবিলে বসা এক নারী পুরুষ দেখলাম, তারা যে স্বামী স্ত্রী নয় তা কথা শুনে মনে হচ্ছিলো, মাঝ বয়সী লোকটার দেখলাম গাড়ি আছে, তারা বেশ কিছু খাবার খেল, বিল দিলো এবং আবার গাড়িতে উঠে চলে গেল! মাঝবয়সী দুইজনকে দেখে মনে হল অনেক তাড়া! এখন যদি আমাকে জিজ্ঞেস করেন তাদের সম্পর্ক কি বলে মনে হল, আমি বলবো, তারা হয়ত দুইজনেই বিবাহিত, সন্তানাদি আছে, পাশাপাশি তারা হয়ত শারীরিক পার্টনার!



খাবারের দাম অনেক বেশী, এই এতটুকু খাবারের দাম রেখেছে ১৭০টাকা! সস্তা ফার্মের চিকেন তবুও প্লেটে খুঁজে পাওয়া যায় না! আজকাল খাবারের দোকানে পুরা শহর ভর্তি হয়ে গেছে, রাজধানীর প্রায় ফুটপাতেই এখন খাবারের দোকান, যে যা পারছে তা নিয়েই বসেছে! এটা আমি ভাল চোখে দেখি, কারন মানুষ কিছু করে উপার্জন বাড়াচ্ছে, আগে বাঁচা দরকার! (ক্রমশ)


সবাই ভাল থাকবেন, আনন্দে থাকবেন।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৩৭
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×