somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

বৃহস্পতিবার রাত ও কয়েকটা ভাবনা!

২৭ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃহস্পতিবার রাত, মনে কয়েকটা পয়েন্ট আসছে, এলো মেলো চিন্তা গুলো বলেই ফেলি, টেইক ইট ইজি, নট ফর মাইন্ড!

১। ই/ন্ডি/য়া/র সামনে আমি বিরাট অন্ধকার দেখি, সামনে এই দেশের ইকোনমি কলাপ্স করবেই, নিশ্চিত থাকেন। অযোগ্য শাসক যে কোন দেশ ৫ বছর চালাতে পারে বটে, তবে এর বেশী বছর হলেই সেই দেশের জনগণ সমস্যায় পড়বেই। বিষদ আলোচনায় যেতে চাইছি না, তবে বিশ্ব কনট্যাক্সে এই মনে হচ্ছেই!

২। পাশের দেশের তিন সেরা ইউটিউব ব্লগার বা বিশ্লেষক হচ্ছেন মি ধ্রুব রাঠে, মি আকাশ ব্যানার্জী ও মি রাবিশ কুমার, এদের নিজের দেশের পাশাপাশি সারা বিশ্বের নানান বিষয়ে বিশ্লেষণ চমতকার, জ্ঞান বাড়াতে এদের বিশ্লেষণ শোনা যেতে পারে। হিন্দি না বুঝলে ইংলিশ ডাবিং দিয়ে দেখা ও শুন্তে পারেন।

৩। আমাদের দেশের মি পিনাকী ভট্টাচার্য এখনো সেরা, এত দূরে বসেও তিনি এখনো দেশের মানুষকে যেভাবে দেখেন, ঘটনা যেভাবে বুঝেন, আমাদের অনেকে এখানে বসেও সেটা চিন্তাই করতে পারছেন না। আমাদের এখানে ক্ষমতায় গেলে সাধারন মানুষকে মনে হয় আর চোখেই পড়ে না হয়তবা! কি কারনে শেখ হাসিনা পালাইলো, তার বিশ্লেষণ করার প্রয়োজন মনে করছেন না বর্তমান সরকার!

৪। আমাদের দেশের ছেলেরা আগে বিদেশী বিয়ে করত, ১৯৮০ সালের আগে যারা পড়াশুনা করতে গিয়েছিল, তাদের অনেকেই বিদেশী বিয়ে করছেন, যারা দেশে ফিরে এসেছেন, তাদের অনেকের সাথে আর সেই বিদেশিনী ফিরে আসেন নাই বা ছাড়াছাড়ি, এই এক মরণ খেলা হয়েছে! কিন্তু বর্তমানের ট্রেন্ডিং হচ্ছে, আমাদের মেয়েদের বিদেশি বিয়ে করা। আমেরিকান, জাপানি, কোরিয়ান, ইটালী, তুরুস্ক, জার্মানী, সুদানে অনেকে বিয়ে করেছেন - এদের অনেকে আবার ভিডিও বানান, আমার চোখে পড়ে। কয়েকদিন আগে থেকে আরেকজনের রিল, ভিডিও চোখে পড়ছে, তিনি এক নাইজেরিয়ানকে বিয়ে করেছেন, এখন তার রিল গুলো নাইজেরিয়া থেকে আপলোড হচ্ছে, বেড়াতে গিয়েছেন! নাইজেরিয়ান শাশুড়ি ভাসুর, দেবর ননদ ননাসের সাথে তার এক অদ্ভুত জীবন, সে খুব আনন্দে আছে তবে আমি তার চেহারায় কি যেন একটা চাপ দেখি, হয়ত দেশী বোন বলে আমার চোখে পড়ে। আসলে আমাদের মেয়েরা একদিন বিশ্বজয় করবেই! হা হা হা, তবে মুল কথা হচ্ছে যেখানে যার জন্ম, যেখানে যার পিতা মাতা সেটাই তার আসল মাটি!

৫। আপনারা কি ভাব্বেন জানি না, কথাটা কিভাবে নিবেন জানি না, এই রাতে আমি একটা কথা বলে যেতে চাই, এই ফেইসবুক, ইউটিউব, এক্স, টিকটক, গুগল ইত্যাদি সামনে আমাদের পাঠ্যসুচীতে বিষয় হিসাবে আসবেই, কারন এই গুলো এখন আমাদের জীবিকা নির্বাহের অনুষঙ্গ, ব্যপ্তি আরো বাড়ছেই। এই সব এপসের ব্যপ্তি এখন এত বড় আকারের যে, কোন ব্যক্তি যদি একটা সফটওয়ার/এপস বিষদ্ভাবে চালাতেও জানে বা অপারেশন বুঝে, সেও আনন্দে বেঁচে থাকতে পারবে, তার চাকুরী বা ব্যবসার দরকার হবে না! আর এই জন্যই এই সব এপস পাঠ্যসূচিতে আসবেই!

আপাতত এখানেই, মনে পড়লে আবারো লিখবো! :)

মালিবাগ, ঢাকা!
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:৪৪
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×