somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

পুলিশের কিছু পরিবর্তন চোখে পড়লো।

১৩ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরিবর্তন হবার চেষ্টাই আমার কাছে মুখ্য মনে হয়, একদম দমেই পরিবর্তন হয়ে সব কিছুতেই সেরা হয়ে যাবে সেরা সার্ভিস দিবে এটা সম্ভব নয়, অনেক সময়ের দরকার। গতকাল পল্টন মডেল থানায় একটা জিডি করতে (ছোট একটা প্রতারনায় পড়েছি, পরে লিখবো, এত অভিজ্ঞতার পরেও) গিয়ে দেখলাম একদম ভিন্ন চিত্র, অফিসার আমার কাগজ পড়ে ভুল গুলো ধরিয়ে দিলেন এবং জানালেন, এই গুলো পরিবর্তন করতে হবে, করে নিয়ে যাবার পরে নিয়ে নিলেন। দৃশ্যটা একদম আগের তুলনায় ঝকঝকে, কোন টাকা কড়ির চাহনিও নেই, সময় নষ্ট, টেবিলে টেবিলে ফেরা নেই, কারো পরিচয় দিতে হল না।

পরে ভাবলাম, এটা কি শুধু আমার সাথে নাকি অন্যদের সাথেও। দূরে সোফায় বসে কিছুক্ষন দেখলাম, যারাই আসছে, ঠিক থাকলে নিয়ে নিচ্ছে, ভুল হলে শুদ্ধ করে লিখে আনতে বলছেন, একজন বৃদ্ধকে যেভাবে বুঝিয়ে বললেন, তা দেখে আমি আনন্দিত হয়েছি। বৃদ্ধের জিডি সিরিয়াস, মমলা হবার মত কিন্তু বৃদ্ধ মামলা করবেন না, জিডি করেই যেতে চান, সেখানে বৃদ্ধকে না ঘুরিয়ে হাতে লিখিয়েই কাজ হয়ে গেল। পাশে আরেক মহিলা স্বামীর খোঁজ নেই কয়েক সপ্তাহ, তিন বছরের সংসার, ঘটনা কানে শুনলাম, মুলত স্বামী এখন আর সংসার করতে রাজী নয়, কার কাছে যেতে হবে বলে দিলেন।

রামগতি থেকে এক ভাই বাসে উঠার পরে আর কোন যোগাযোগ নেই, ফোন বন্ধ, ছোট ভাই থেকে হারানো ভাইয়ের পরিচয় পত্র রাখলেন, কোথায় যেয়ে জিডি করতে হবে জানিয়ে দিলেন। একদম পরিস্কার, কাউন্টার থেকেই। জিডি গুলো সাথে সাথে দেখলাম কম্পিউটার এন্ট্রি হয়ে যাচ্ছে, পাশের মনিটরে সিসিটিভিতে চোখ পড়লো, থানা হাজত আরামসে ঘুমাচ্ছে চার কায়েদি, মনে হচ্ছে অহেতুক মার খাবার টেনশনে নেই তারা, বেশ পরিস্কার রুম।

আজ সকাল ১১টায় দায়িত্বপাপ্ত অফিসার ফোন দিলেন, আমি রাস্তায়, কথা হল। জিডির প্রতি এত খেয়াল রাখবে এই ধারনা ছিলো না, যাই হোক, জিডি গুলো যে দেখছেন বা তদারকি করছেন এটাও অনেক বড় বিষয়, যা আগে হত না।

(আমি এই থানায় বহু বছর আগে আরেকবার গিয়েছিলাম, সেই অভিজ্ঞতার কাছে এটা অনেক সুন্দর, যদিও আচরণগত বচনে কিছু সমস্যা রয়েই গেছে, তবুও এটাও কম পরিবর্তন নয়। সরকারী অফিস গুলোতে এখন পরিবর্তন হচ্ছে, যা চোখে পড়ে, ভালকে ভাল বলতেই হয়।) ধন্যবাদ পল্টন মডেল থানা। ছবিঃ মানব জমিন পত্রিকা থেকে নেয়া।

সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

একালের আওয়ামী লীগের সাথে সে কালের বিএনপির পার্থক্য কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



সে কালের বিএনপি বিভিন্ন সময় আন্দোলনের গল্প শুনাতো। একালের আওয়ামী লীগ বিভিন্ন সময় আপা আসার গল্প শুনায়। এর মধ্যে দু’বছর পার হয়েছে আপা আসেননি। সামনে ডিসেম্বরের মহাক্ষণে আপা... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন

কান্নার প্রতিধ্বনি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৬


এই গল্পটি একটি ফিকশন ক্রাইম স্টোরী, বাস্তবের একটি ঘটনার ছায়াবলম্বনে লেখা হয়েছে।

১০ মে, ২০১৮। টেকনাফ।

কাউন্সিলর শামসুল আলমের (৪৮) দোতলা বাড়িটি আজ বেশ আলো ঝলমলে।

বসার ঘরে ছোট মেয়ে সুমাইয়া (১২) গণিতের... ...বাকিটুকু পড়ুন

×