somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিভি

১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিভি দেখতেছিলাম।মুভি দেখাচ্ছিল কি একটা জানি।পিসিতে মুভি দেখা যায় কিন্তু টিভির বড় স্কিনে মারামারির দৃশ্য দেখার মজা অন্য লেভেলর। মারামারির দৃশ্য মানে নায়কের সাথে ভিলেনের ফাইটিং বুঝাইতেছি না,এই মারামারি মানে হচ্ছে মানব-মানবীর মধ্যকার মারামারি,নায়ক-নায়িকার আবেগের ব্যাপারস্যাপার।

যাই হউক,টিভির পর্দায় অলরেডি মেঘের গর্জন শুনা যাচ্ছে।একটু পরেই শুরু হবে ঝড়।কবির ভাষায়ঃদুটি ফুল আজিকে হবে একে অপরের।আমি গভীর আগ্রহের সাথে টিভির দিকে তাকায় আছি।এই বুঝি শুরু হইলো কালবৈশাখী।আমি সম্পূর্ণ রেডি হইলাম,চোখ এবং মন টিভির দিকে,হাত দিয়ে রিমোট-কন্ট্রোল ধরা টিভির দিকে,কান পাতা আছে রুমের দরজার দিকে।কেউ আসার শব্দ শুনা মাত্রই ন্যাশনাল জিওগ্রাফিকে চলে যাবো।টিভিতে ঝড়তুফানের সিন দেখার জন্য এইসব হচ্ছে বেসিক নিয়মকানুন,সবাই জানে।তবে এইসব ক্ষেত্রে টাইমিং একটা গুরুত্তপূর্ণ ফ্যাক্ট।

আজকে এই টাইমিং মিস হইয়ে গেছে।ঝড়তুফানের মাঝামাঝি বাবা এসে হাজির।আমার কোন দোষ নাই,আমি এই লাইনে অভিজ্ঞ প্লেয়ার, আমার ভুল হওয়ার কথা না।তবে ফ্যাসিবাদি রিমোটের বাকশালি ব্যাটারী কাজ না করলে আমি কি করতাম?বাবা আমার দিকে বাকরুদ্ধ হইয়ে একটা লুক দিল,যেটার মানে হচ্ছেঃ এই বয়সেও এইসব দ্যাখো?পরিস্থিতি আরো ঘোলাটে হইতেছিল।খেলা দেখার জন্যও আম্মাও হাজির।পর্দায় অবশ্য ঝড় শেষ হইয়ে গেছে ততোক্ষণে।আমি রুম থেকে কোনরকমে বের হইয়ে গেলাম।এইদিকে আমার ভাবমূর্তি এহেন পতিত দশা দেখে প্রকৃতি আমাকে মিসকল দিলো,কলব্যাক না করা ছাড়া উপায় কি?টয়লেট-সং হিসাবে আমার ফেভারিট হচ্ছে ব্ল্যাকের গাওয়া “তুমি কি সাড়া দিবে” গানটি,সেটাই মিনমিন কইরে গাইতে গাইতে ওজন অর্ধেক করে বের হয়ে আসলাম।

হারানো ইমেজ পুনরূদ্ধার করতে হবে।খবর দেখি।আরটিভির খবর।এরাই একমাত্র চ্যানেল যারা যুবসমাজের প্রতি পূর্ণশ্রদ্ধা দেখাইয়া কোন খবরপাঠক রাখে নাই।অন্যান্য চ্যানেলও কবে তাদের ফলো করবে সেই অপেক্ষায় আছি।তবে খবরপাঠিকাদের হতে হবে স্বচ্ছ,নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের,নাইলে খবর দেখুম না বইলা দিলাম।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেন আমি ইরানের বিরুদ্ধে-৩

লিখেছেন অর্ক, ২২ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪৫



সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না, দাবি করি না। এই যুদ্ধের... ...বাকিটুকু পড়ুন

ইহুদীদের ষড়যন্ত এবং আমেরিকার খনিজ সমৃদ্ধ ভূমী দখলের লীলাখেলা।

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১:৪২



র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আজ ও আগামী

লিখেছেন আবু সিদ, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১৫

অন্যের হাতে নিজেকে সমর্পণ করো না, মানুষ !
অন্যের হাতের শিল্প হয়ো না।
অন্যের চোখে বিশ্ব দেখ না,
অন্যের সুর-নৃত্যে আর দুলো না।
নিজেকে খুঁজে নাও তুমি!
বুঝে নাও নিজের... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

×