somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যালেন্ডার সংক্রান্ত আজগুবি কথা ।

১৫ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উপক্রমণিকাঃ

স্বগতোক্তি লিখতে লিখতে ক্লান্ত হয় কলম। একটা অপেক্ষা আর কখনো শেষ হয় না।
তাই অনর্থক আচড় কাটাকাটিতে অভিমানী হয় সুগোল,মসৃণ অফসেট এর ত্বক।
অভিমান বুঝেও জিদ ধরি আমি । যা বুঝি না ,অথচ ভালোবাসি তাই লিখে যাই
সাদা বুকের উপর।

--------------------------------
ক্যালেন্ডারে ঝুলন্ত তারিখ গুলো
কায়মনোবাক্যে কি প্রার্থনা করে, কে জানে ?
ওরা কি শূন্য গ্লাসের মতো শুধু ভরে ওঠে ,
নাকি পুকুরের তরঙ্গের মতো
অনবরত বিলীন হয়ে যায় ।
ওদের নিয়তি কি ,বলতে পারো ? পাপ পূণ্য ?
কোন বেদনা ওদের ছোঁয় ,
কিসে ভাঙ্গে ওদের নির্লিপ্ততা -
ওরাও কি অন্যমনস্ক, এই কলমের মতো
সদা সচেতন কোনো এক ঘোরে ,জানতে পারে কি মানুষ কখনো-

কে জ়ানে ,হয়ত ওদের মধ্যেও আছে
মধ্যবিত্ততা ।
লাল তারিখ গুলো হতেও তো পারে ওদের মাঝে
বিপ্লবী ,জলপাইকে থমকে দেওয়া -
কিংবা
দীর্ঘশ্বাসের উপর দাঁড়ানো কর্পোরেট,
যার পিছে ছুটে মরে বাকিরা ।

তোমরা হয়ত জানই ,একটা ক্যালেন্ডার মানে
একটা ক্যালেন্ডার ,কোনো মায়াবী পর্দা নয়
কেউ কখনো বলে না
একটা শীর্ণ নদী অথবা নির্জন ট্রেন এর মতো
শূন্য ঘরে ,একলা একলা ঝুলে থাকা ক্যালেন্ডারও
কাঁদতে পারে ।



...............

...............

উপসংহারঃ

হঠাত বাতাসে ঘরের ক্যালেন্ডারের ছবিহীন রূঢ় পাতা গুলো দুলে ঊঠলে ,আমি অপ্রস্তুত হয়ে পড়ি ব্যঙ্গ হাসিতে,ঠাণ্ডা ঘরের নিস্তব্ধতায় আমার বোধোদয় ঘটে আমি ইদানিং দেখতে পাই না আমার আশেপাশের কোনোকিছুই । একেই কি বলে ঘোর লাগা !
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫৯
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×