somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিক্রি হচ্ছেন আপনি এবং আপনার ফেসবুক লাইক

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোথায় যেন শুনেছিলাম, আপনাকে যখন কোন কিছুর জন্য পে করতে হচ্ছে না, তার মানে বুঝে নেবেন যে আপনি নিজেই পণ্য।

আপনি কি জানেন যে ফেসবুকে আপনি একটা পণ্য মাত্র? আপনি জানেনও না আপনাকে কয়বার বিক্রি করা হয়েছে। না আমি মার্ক জাকারবার্গের কথা বলছি না। আপনাকে বিক্রি করছে ক্লাস এইট নাইনে পড়া লাফাঙ্গা পোলাপান।

কাবা ঘরের জন্য কয়টি লাইক, কিংবা যারা মা কে ভালবাসেন তারা লাইক দিন ইত্যাদি কথায় ধর্মীয় জোশে কিংবা ইমোশনাল হয়ে আপনি যেই লাইক দিচ্ছেন, সেগুলো বিক্রি করা হচ্ছে দেদারসে। আপনিই পণ্য। প্রকার ভেদে প্রতি ১০০০ লাইক বিক্রি হয় ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত।
চটি পেইজ কিংবা অশ্লীল পেইজ তো আছেই। পেইজ গুলো প্রোমোট করার জন্য যে এরা কতটা নিচে নামতে পারে আপনার ধারণাও নেই। সানি লিওনির ছবি পোস্ট করে পরক্ষণেই কাবা ঘরের ছবি পোস্ট করে। আর মুমিন মুসলমান সেগুলো দেখে সুবহানাল্লাহ জপতে থাকে।



মহানবীর (স) এর রওজার ছবিতে লাইক না দিলে নাকি আপনি কাফির হয়ে যাবেন, কিংবা শেয়ার না করলে আপনি মুসলিম থাকবেন না, কিংবা কোন ছোট বাচ্চা নামাজ পড়তেছে সেটা দেখিয়ে, কিংবা অশ্লীল জোক্স পোস্ট করে যে যেভাবে পারে লাইক আদায় করছে।

যে কেউই কয়েক ক্লিকে ফেসবুক পেইজ খুলে ফেলতে পারার সুবিধা যোগ করায় পর্ণ পোস্ট করা, অশ্লীল ছবি কিংবা চটি পোস্ট করা নোংরা এই পেইজগুলো বন্ধ করা একরকম অসম্ভব। আর পেইজের অ্যাডমিনেরা বেশিরভাগ ক্ষেত্রেই অল্প বয়স্ক কিংবা বয়স্ক হলেও কুরুচিমনা এবং বেশ কয়েকজন আছে মাদকাসক্ত। যাদের পেইজে লাইক দিয়ে আপনি তাদের দলেই ভিড়ছেন না? প্রাইভেসির লঙ্ঘন, ভাইরাস, ফিশিং কিংবা স্ক্যামের ঝুঁকির কথা আপাতত চিন্তা নাই করলাম আপাতত।



এরা কয়েকজন্য এতটাই অশিক্ষিত যে ফ্যান বানানটাও ঠিকমত লিখতে পারে না।



বাংলিশও লিখে মুরাদ টাকলা স্টাইলে।

কথা গুলো অতিরঞ্জিত মনে হচ্ছে? চিন্তা করুন, যদি টাকা পয়সার ব্যাপার জড়িত না থাকত, তাহলে এরা দিন রাত নিজের ঘুম হারাম করে সারাদিন পোস্ট দিয়ে লাইকের জন্য এত কান্নাকাটি করবে কেন? আরে ভাই, কাম অন, একটু মাথাটা খাটিয়ে চিন্তা করুন।
কখনো সন্দেহ হয় নি আপনার যে পেইজগুলো কেন আরেক পেইজে লাইক দিতে বলছে? এইটাকে বলে প্রোমোট করা, (অশিক্ষিত অ্যাডমিনগুলা অবশ্য একে বলে পমোড করা বলে জানে)। এই প্রোমোট করাতেই কাহিনী শেষ না। এসফোরএস কিংবা এলফোরএল সহ আরো কি কি যেন আছে, সেগুলো নিয়ে পরে পোস্ট দেব।




তবু বিশ্বাস হয় না? স্ক্রীনশটগুলো দেখুন।















সবচেয়ে নোংরা পেইজেগুলোর অ্যাডমিন কয়েকজনের ফেসবুক আইডি নিচে দেয়া হল।

Klanto Angkur Obishranto
https://www.facebook.com/obishanto
Bahar Hossain
https://www.facebook.com/bahar.hossain
Åvash Islam
https://www.facebook.com/avs.islam
Talash Mahmud Biswas
https://www.facebook.com/talashmahamud

১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×