কংগ্রেস, তু তো লুট লিয়া,
হামে ভি লুটনে দে ইয়ার,
আব কি বার মোদী সরকার।
২০০২, গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদী, বিজেপি, কংগ্রেস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, মুসলিম মৌলবাদী সংগঠন প্রত্যেকে দাঙ্গায় পূর্ণ মদত দিয়েছে। ১৯৮৪, দিল্লীর শিখ নিধন যজ্ঞে কংগ্রেস মুখ্য অপরাধী। ১৯৯২, বাবরি মসজিদ ভাঙার ঘটনা পূর্ব-পরিকল্পিত।আডবাণী থেকে নরসিমা রাও, সব্বাই আগে ভাগে জানতেন, এমনকি কংগ্রেসও এই নিয়ে নরম হিন্দুত্বের রাজনীতি করেছে। বহুজাতিক সংস্হাগুলি প্রাকৃতিক সম্পদ গ্রাস করছে, তাদের অনুগত রাজনৈতিক গুন্ডা আর পুলিশ মিলে আদিবাসীদের উপর নির্মম অত্যাচার করছে।এবার আসি রাজ্যের কথায়। সত্তর দশক, হাজার হাজার মেধাবী ছাত্রকে কংগ্রেস-সিপিএম-পুলিশ মিলে জবাই করল, তারপর মরিচঝাঁপি থেকে নন্দীগ্রাম-নেতাই, সিপিএম একাই একশো, সাথে উপরি 'লাল' পুলিশ।এরপর এল টিএমসি, মা সারদার নামে লক্ষ লক্ষ মানুষকে পথে বসিয়ে দিল,সিপিএম লাশ বানিয়ে রেখেছিল, টিএমসি চিতাকাঠে তুলে দিল। সাবাস, সাবাস, সাবাস।
এতগুলা কথা বলনের কারণ হইলো, একবার ভাইব্যা দেখুন তো, এ্যাইঁসব রাঘববোয়ালদের একজনেরও শাস্তি হইসে কিনা ? চুল পাইক্যা যাবো, মনে আর আইব না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



