অনেকিদন ধরেই কথাবার্তা চলছিলো। সময় তো আর কম হয় নি। কিন্তু কখন যে ১২ বছর হয়ে গেছে টেরই পাইনি। গত মঙ্গলবার রাতে হবু শ্বশুরের ফোন। খুবই অসুস্থ্য। বিয়ে দিতে চান তাড়াতাড়ি। বাসায় কথা বললাম। একঘন্টার ভেতরই সব ফাইনাল। শুক্রবার (২ অক্টোবর) বিয়ে। ১ অক্টোবর ভোরে বাসায় গেলাম। সারাদিন কেনাকাটা, কাজ-কর্মের ব্যস্ততায় কাটলো। ২ তারিখ বিয়ে হয়ে গেল। খুব বেশি আনুষ্ঠানিকতা ছাড়াই শেষ হলো সব পর্ব।
আমার বউ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে মাস্টার্সে পড়ছে। পড়াশোনা শেষ হলে ঢাকায় আসবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
আজ ভোরে ঢাকায় ফিরলাম। সকাল থেকে অনেকেরই ফোন পেলাম। অভিনন্দনের ফাকে ফাকে এক বন্ধু বলল, আমি নাকি এখন মৃত মানুষের কাতারে!!
ছবি: আমি আর আমার বউ।
আলোচিত ব্লগ
লাভ কার হলো?
দীর্ঘদিন একটি দল রাষ্ট্রক্ষমতায় থাকলে, সরকারের ভেতর এক ধরনের সুবিধাভোগী শ্রেণি তৈরি হয়। তারা নিজেদের স্বার্থ রক্ষায় দেশের প্রকৃত অবস্থা আড়াল করতে ব্যস্ত থাকে। বাংলাদেশেও সেই বাস্তবতা ছিল।
২০২৪ সালের আন্দোলন... ...বাকিটুকু পড়ুন
হায়রে জীবন!
হায়রে জীবন!
যারা বছরের পর বছর রাষ্ট্রক্ষমতার ছত্রছায়ায় থেকে মানুষ গুম করেছে, নির্যাতন করেছে, পরিবার ধ্বংস করেছে, রাষ্ট্রকে ভয় ও আতঙ্কের কারখানায় পরিণত করেছে- তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন আজ “ভিআইপি আসামি”।
কারাগারেও... ...বাকিটুকু পড়ুন
রসময় গালগল্প

প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।
আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন
ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন
মেঝ দা


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।