somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

...আমরা দুজনে মিলে শূন্য ক’রে চ’লে যাবো জীবনের প্রচুর ভাঁড়ার

০৭ ই মার্চ, ২০১০ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একযুগ কেটে গেলো!! কিভাবে, কেমন করে নিজেরাও জানিনা। এরই মধ্যে বিয়ে হয়েছে, আমরা একে অপরকে পেয়েছি। আজ থেকে ১২ বছর আগে এরকমটা হবে কখনও ভাবিনি।

ওকে প্রথম দেখেছিলাম প্রায় দেড়যুগ আগে। তবে ওর কথা শুনেছিলাম আরো আগে। দিন তারিখটা মনে নেই। প্রথম দেখার পর মনে হয়েছিলো- একে না পেলে আমি মারা যাব। চোখে চোখ পড়লে সারাদিন অন্ধ হয়ে থাকতাম। নিঃশ্বাস দ্রুত হয়ে যেত। মনে হতো মারা যাব। ওই চোখের েনশাতেই কেটে গেলো স্কুল জীবন। ওর সাথে প্রথম কথা বলি এইটে পড়ার সময়। ওটাই ছিলো স্কুল জীবনে আমাদের প্রথম এবং একমাত্র কথা বলা । মনে আছে, সেই দিনই ফুটবল খেলতে গিয়ে নাক ফাটিয়েছিলাম। সারা শরীর রক্তে ভিজে গেছে। কিন্তু ব্যাথা এতটুকুও টের পাই নি।

এসএসসি পরীক্ষার ১০ দিন আগে। দিনটা ছিলো ৬ এপ্রিল ১৯৯৮। স্যারের বাসা থেকে প্রাইভেট পড়ে ফেরার পথে রাস্তায় আবার বলেছিলাম `আমি তোমায় ভালোবাসি।' ও বলেছিলো, দেখা যাবে...। তারপর চলে এলাম কলেজ জীবনে। প্রথম বাড়ি ছেড়ে বাইরে আসা। অপার স্বাধীনতা। ড্রাগ এডিক্ট হয়ে গেলাম। হারাতে বসেছিলাম অন্ধগলির চোরাস্রোতে। ২০০০ সালের এইদিনে শেষ হলো অপেক্ষার প্রহর। মনে হলো একজীবন অপেক্ষার পর আমার মনের মানুষটিকে পেলাম। খাদের কিনারা থেকে ওর হাত ধরেই ফিরলাম স্বাভাবিক জীবনে।

তারপর আর পিছনে তাকাতে হয় নি। এগিয়ে গেছি সামনে। বিরহ ছিলো একবছর। ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর ৭ বছর একসঙ্গে কাটানো। ঘাত-প্রতিঘাত আর অনিশ্চয়তার বেড়াজাল পেরিয়ে গত ২ অক্টোবর আমাদের বিয়ে হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন।

৩৩টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

"বাংলাদেশ কি একটি "ব্যর্থ রাষ্ট্রে" পরিণত হতে যাচ্ছে? - জঙ্গিবাদ ও পাকিস্তানপন্থার উত্থান"

লিখেছেন শ্রাবণধারা, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৮


বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে - যেখানে আইন, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নগুলো সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় কিংবা জনতুষ্টিমূলক ও সুবিধাবাদী রাজনৈতিক কৌশল দ্বারা প্রভাবিত না... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×