পরদিন থেকেই মনের মধ্যে অজানা আতংক ভর করেছে। বিশ্ববিদ্যালয়ে আমরা যারা সাংবাদিকতা করি, আমাদের সাথে পুলিশের সম্পর্ক খুবই ভালো। বেশিরভাগ সময়ে বিভিন্ন তথ্য তারা আমাদের কাছ থেকে নেন। কয়েকদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দিয়েছিল এক জামাতি নেতারা জামাই এসআই চাহেল। জামাতি নেতার আত্মীয়টা অবশ্য জেনেছিলাম পরে। বিভিন্ন ঘটনায় তাকে দেখেছি খুব দাপটের সাথে চলাফেরা করতে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের কাছেও তার জামাই আদর। চট্টগ্রামের ঘটনার পর মনে হচ্ছে এবার কি আমাদেরও দেখা হবে?
আমি বাকরুদ্ধ হয়ে গেছি প্রবীন জহিরুল হকের ওপর পুলিশ কর্মকর্তার ঘুষি দেখে। তবে সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? অবশ্য সাধারণ মানুষেরই যেখানে নিরাপত্তা নেই, সেখানে সাংবাদিকরা তো নস্যি। আসুন এবার আমরা পিটুনি খাওয়ার জন্য প্রস্তুত হই।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



